India vs Bangladesh: বড় রানে ফিরতে মরিয়া বিরাট, চেন্নাই থেকেই শুরু কান‌পুর টেস্টের প্রস্তুতি, দেখুন ভিডিও

চেন্নাইয়ে প্রথম টেস্টের দুই ইনিংসে প্রত্যাশা অনুসারে ব্যাটিং করতে পারেননি বিরাট কোহলি। বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। কিন্তু চ্যাম্পিয়নরা বোধহয় থেমে থাকতে জানেন না। তাই চেন্নাই টেস্ট চলাকালীনই দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কিং কোহলি।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে রানে ফিরতে বদ্ধপরিকর বিরাট। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট চলাকালীন চিপকের প্র্যাকটিস নেটে কঠোর অনুশীলন করতে দেখা গেল বিরাট কোহলিকে। টেস্ট ম্যাচের তৃতীয় দিনে কোহলি সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দেন।

Virat Kohli

শনিবার ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে যখন শুভমান গিল এবং ঋষভ পন্থ ব্যাটিং করছিলেন, ড্রেসিংরুমে বসে না থেকে, কোহলি নেটে অনুশীলন করতে থাকেন। শুধু কোহলিই নন, ব্যাটিং অনুশীলনে যশস্বী জয়সওয়ালও তাঁর সঙ্গেও ছিলেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে কোহলির সেরা ফর্মে নেই। কিন্তু ছন্দ ফিরে পেতে মরিয়া বিরাট।


সমাজ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে স্টেডিয়ামের মধ্যে থাকা অনুশীলনের পিচে ব্যাটিং করছেন কোহলি, সঙ্গে রয়েছেন যশস্বীও। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই ম্যাচের প্রথম ইনিংসে কোহলি ৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭ রান করে আউট হন। বিরাটের আউট নিয়ে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। কেন ডিআরএস নেননি বিরাট কোহলি? সেই প্রশ্ন উঠতে শুরু করে।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে করা বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে ভুল এলবিডব্লিউর সিন্ধান্ত দেওয়া হয়েছিল বিরাটকে। বিরাট উইকেটের অন্য প্রান্তে থাকা গিলের সঙ্গে আলোচনা করে ডিআরএস না নিয়েই ফিরে যান সাজঘরে। পরে দেখা গেল কোহলির ব্যাটে আগে বল স্পর্শ করেছে। প্রশ্ন উঠছে কোহ‌লি কি বুঝতেই পার‌লেন না যে বল তাঁর ব্যাটে স্পর্শ করেছে? ফলে বড় রানের সুযোগ হাতছাড়া হয় কোহলির।

টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতার কারণে ব্যাটিং গড় কমেছে বিরাট কোহলির। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট খেলেননি পারিবারিক কারণে। বাংলাদেশের বিরু‌দ্ধে টেস্টে প্রত্যাবর্তন করে দুই ইনিংসেই ব্যর্থ তিনি।

কানপুরে দ্বিতীয় টেস্টের পর আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। তারপর বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফি, সামনে ‌‌লম্বা সূচি। বিরাটকে দ্রুত ছন্দ ফিরে পেতে হবে। চেষ্টার কোনও খামতি রাখছেন না কোহলি নিজেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+