India vs Bangladesh: বিরাট চমক, কোহলির মুখোমুখি গম্ভীর, ক্রিকেটীয় আড্ডায় অতীতের স্মৃতি রোমন্থন
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট, সিরিজ শুরুর আগে কোচ বা তারকা ক্রিকেটারদের ইন্টারভিউ দেওয়া নতুন কোনও বিষয় নয়। মূলত বিসিসিআই মিডিয়া টিমই এই সাক্ষাৎকারগুলি করে তা বোর্ডের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। কিন্তু বাংলাদেশ সিরিজ শুরুর আগে বড় চমক দিল বিসিসিআই। ক্যামেরার সামনে ক্রিকেটীয় আড্ডায় মাতলেন বিরাট কোহলি-গৌতম গম্ভীর।
বিরাট কোহলি এবং প্রধান কোচ গৌতম গম্ভীর এক বছর আগেও তাদের মধ্যে তিক্ততা ছিল সর্বোচ্চ পর্যায়ে। কিন্ত সময়ের সঙ্গেই বদলে গিয়েছে তাঁদের সম্পর্কের সমীকরণ। বাংলাদেশ সিরিজের আগে এক টেবিলে ক্যামেরার সামনে মুখোমুখি হলেন তাঁরা।

গম্ভীর বলেছেন, আমার মনে আছে যখন অস্ট্রেলিয়ায় তোমার সেই অবিস্মরনীয় সিরিজ ছিল যেখানে আপনি প্রচুর রান করেছিলেন এবং সেই সিরিজ তোমাকে অন্য উচ্চতা নিয়ে গিয়েছিল।" গম্ভীর তারপর নেপিয়ারে একটি অসাধারণ টেস্ট ইনিংসের কথা প্রসঙ্গে বলেন ' আমি যখন নেপিয়ারে খেলেছিলাম তখন ঠিক একই রকম ছিল। এর পরে আমি আমার জীবনে কখনই সেই ইনিংস ভুলিনি।"
এই আড্ডায় উঠে এল ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ। একটি ভিডিও চালান কোহলি। তার পর গম্ভীর বলেন, 'আমার মাথায় খালি একটাই কথা ঘুরছিল। শেষ পর্যন্ত খেলতে হবে। আউট হলে চলবে না। অন্য কিছু ভাবছিলাম না। সেই ম্যাচে তুমি একটা দুরন্ত ইনিংস খেলেছিলে, সেই ইনিংস আমাকে সাহায্য করে।'
কোচের কথা প্রসঙ্গে বিরাট বলেন, 'আমি যখন মাঠে যাই তখন মনে হচ্ছিল শ্মশানে ঢুকছি। গোটা গ্যালারিতে একটি শব্দও হচ্ছিল না। আমার মনে আছে তুমি এসে বলেছিলে, জুটি বাঁধতে হবে। আমরা সেই চেষ্টা করেছিলাম।
A Very Special Interview 🙌
— BCCI (@BCCI) September 18, 2024
Stay tuned for a deep insight on how great cricketing minds operate. #TeamIndia’s Head Coach @GautamGambhir and @imVkohli come together in a never-seen-before freewheeling chat.
You do not want to miss this! Shortly on https://t.co/Z3MPyeKtDz pic.twitter.com/dQ21iOPoLy
অন্তত গত কয়েক বছরের দুই জনের যা সম্পর্ক তাতে এই দৃশ্য কল্পনার অতীত। এটাই ক্রিকেট, যেন বিতর্ক সংঘাত যেন পদ্ম পাতায় জল। আজ আছে কাল নেই। সম্পর্ক যে চিরস্থায়ী। কোহলি গম্ভীর সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েই সেই বার্তায় দিয়েছিলেন, এবার টিম ইন্ডিয়ার কোচ এবং তারকা ক্রিকেটারের সম্পর্কের বন্ধন কতটা শক্তিশালী হয়েছে সেটাও প্রমাণিত হল।
তিক্ততার অবসান হয়ে গম্ভীর কোহলির নতুন সম্পর্কের সূচনাটা হয়েছিল চিন্নাস্বামীতে। আইপিএলে কেকেআর-আরসিবি ম্যাচ চলাকালীন অতীতের যাবতীয় তিক্ততা বিতর্ক ভুলে একে অপরের কাছাকাছি এসেছিলেন বিরাট গম্ভীর। চিন্নাস্বামী দেখেছিল সম্পূর্ণ অন্যচিত্র। কোহলি-গম্ভীর কাছাকাছি আসেন। জলপানের বিরতিতে মাঠে প্রবেশ করেছিলেন গম্ভীর। গম্ভীর কোহলির কাছে চলে গেলেন এবং দুজনেই একে জড়িয়ে ধরে একে অপরের সাথে কথা বললেন।
এরপর ইডেনেও দেখা যায় একই চিত্র। আইপিএলের গত সংস্করণে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বেঙ্গালুরুতে শেষ বলে ম্যাচ জিতে উচ্ছাসে ভাসে লখনউ, তারপরই শুরু হয় বিরাট গম্ভীরের মধ্যে তর্ক। যার জল অনেক দূর গড়ায়। এই আড্ডায় সেই প্রসঙ্গ উঠলেন বিরাট বলেন 'সেই ঘটনা অনেক দিন হয়ে গিয়েছে। লোকে অনেক বাড়িয়ে বলেছিল। আমরা দু'জনেই তা ভুলে গিয়েছি।' গম্ভীরও সহমত পোষণ করেন।












Click it and Unblock the Notifications