IND vs BAN: কানপুরে হোটেলে প্রবেশ করেই মেজাজ হারালেন বিরাট! দিল্লির রঞ্জি দলের তালিকায় কোহলি-পন্থের নাম
আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। মঙ্গলবারই ভারত এবং বাংলাদেশ উভয় দলই কানপুরে পৌঁছে গিয়েছে। চিপকে দুই ইনিংস মিলিয়ে ২৩ রান করেছেন কোহলি। ফলে প্রত্যাশা পূরণ হয়নি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ২৭০০০ রান পূর্ণ করার থেকে মাত্র ৩৫ রান দূরে আছেন, কিন্তু কানপুরের হোটেল প্রবেশ করেই মেজাজ হারালেন বিরাট।
নেটদুনিয়ায় একটি ভাইরাল হয়েছে। যেখানে ঋষভ পন্থ, বিরাট কোহলিদের হোটেলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। ভারতীয় দলের ক্রিকেটাররা যখনই হোটেলে প্রবেশ করেন তখন তাদের বরণ করে নেওয়া হয়। সেই ভিডিওতেই বিরাটকে দেখা গেল মেজাজ হারাতে।

কোহলি কিছুটা মেজাজ হারালেও হোটেল কর্তৃপক্ষ অবশ্য ভারতীয় ক্রিকেটারদের অ্যাপায়নে কোনও ত্রুটি রাখতে চাইছে না। কোন ক্রিকেটার কী খেতে ভালোবাসেন, সেটা আগে থেকেই হোটেলের শেফকে জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটারদের ডায়েটের কথা মাথায় রেখেই মেনু তৈরি করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোন ক্রিকেটার কী খেতে ভালবাসেন, সেটা তাঁরা খুব ভালো করেই জানেন।
Virat Kohli's welcome at the Team Hotel in Kanpur 🥰❤️ pic.twitter.com/cq4ku5pK3C
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 24, 2024
ভারতরে বিভিন্ন প্রদেশের পদ থাকছে টিম ইন্ডিয়ার মেনুতে। সেখানে থাকবে মটন নিহারি এবং কুলচে। এছাড়া রাজস্থান, গুজরাট এবং উপকূল অঞ্চলের বিভিন্ন পদ ক্রিকেটারদের টেবিলে পরিবেশন করা হবে। অশান্তির আশঙ্কায় ম্যাচে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।
২০২৪-২৫ রঞ্জি ট্রফি মরশুমে দিল্লির সম্ভাব্য দলে রাখা হয়েছে তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং ঋষভ পন্থক। তবে কি এবার ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে কোহলিকে? কয়েক বছর অনুপস্থিতির পর ঘরোয়া ক্রিকেটে কোহলির সম্ভাব্য প্রত্যাবর্তনকে চিহ্নিত করে। দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) একটি রিলিজ অনুসারে সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় কোহলি, পন্থ ছাড়াও পেসার নভদীপ সাইনি রয়েছেন। তবে, গত মরশুমে দিল্লির হয়ে খেলা অভিজ্ঞ পেসার ঈশান্ত শর্মা উল্লেখযোগ্যভাবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন।












Click it and Unblock the Notifications