India vs Bangladesh: বাংলাদেশ সিরিজ শুরুর আগেই বিরাট উপহার পেলেন আকাশ, কোহলিকে কৃতজ্ঞতা বঙ্গ তারকার
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে চেন্নাই অনুশীলনে ব্যাস্ত ভারতীয় দল।৮ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামবেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এসদিনের সিরিজের পর লন্ডনে কাটিয়েছেন লম্বা ছুটি। চেন্নাইতে অনুশীলন শিবিরে যোগ দিয়ে জোর কদমে অনুশীলন সারছেন বিরাট।
কিং কোহলি শুধু মাঠেই রানে বা রেকর্ডের রাজা নন। তাঁর হৃদয় যে বড় তার প্রমাণ আরও একবার রাখলেন। কোহলি মাঠে যতই আগ্রাসী ভূমিকাতে থাকুন না কেন মাঠের বাইরে জুনিয়র ক্রিকেটারদের কাছে দাদার মতোই। ভারতীয় দলের জুনিয়র ক্রিকেটারদের সাহায্যের জন্য তাঁর দরজ খোলা। এমনকি তাঁদের উপহারও দিতে ভোলেন না।

সোমবার আকাশ দীপ তুলে ধরেছেন বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পাওয়ার কথা। বিরাটের একটি ব্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আকাশ। সঙ্গে লিখেছেন ধন্যরবাদ বিরাট ভাই। অর্থ্যাত বাংলাদেশ সিরিজের আগেই কোহলির থেকে বিরাট উপহার পেলেন আকাশ।
Virat Kohli gifted his bat to Akash Deep & Akash thanked to Virat bhaiya. ❤️
— Tanuj Singh (@ImTanujSingh) September 16, 2024
- King Kohli is always there for youngsters..!!! 🐐 pic.twitter.com/baFAQ8sOei
এরআগে রিঙ্কু সিংকেও একবার নয় দুইবার ব্যাট উপহার দেন কোহলি।। সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, আইপিএলের সময় বিরাট কোহলির কাছে একটি ব্যাট নেওয়ার আবদার করছেন রিঙ্কু সিং। ২০২৪ সালের আইপিএলে প্রথম পর্বে চিন্নাস্বামীতে আরসিবি-কেকেআর ম্যাচের পর বিরাট কোহলি তাঁর একটি ব্যাট রিঙ্কু সিংকে উপহার দিয়েছিলেন।
পরে রিঙ্কু দাবি বিরাটের দেওয়া সেই ব্যাটটি ভেঙে গিয়েছে। কিন্তু লজ্জায় সরাসরি রিঙ্কু আর একটি ব্যাট বিরাটের থেকে চাইতে পারেননি। আকারে ইঙ্গিতে তাঁর থেকে ব্যাট চান রিঙ্কু। কিন্তু রিঙ্কুকে দ্বিতীয়বারও ব্যাট উপহার দেন কোহলি।
এখনও কোহলিকে নিয়ে পাগল তাঁর ভক্তরা। ভক্ত বলতে স্রেফ দর্শক বা আম জনতা নয়, ক্রিকেটাররাও। দেশ বিদেশ থেকে ক্রিকেটাররা এলেই বিরাটের থেকে বিভিন্ন আবদার করে থাকেন। পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া, যখনই কোহলিকে সামনে পান ক্রিকেটাররা, ছেঁকে ধরে সকলে।
চেন্নাইতে ভারতীয় দলের অনুশীলনের সময়ে বিরাট কোহলি এমন একটি শট মারলেন যার ফলে দেওয়ালের একটি অংশ ভেঙে গেল। বিরাট কোহলির দেওয়াল ভাঙার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের অনুশীলনের সময় বিরাট কোহলির একটি শট ড্রেসিংরুমের কাছে দেওয়ালে আঘাত করে এবং তাতেই একটি বলের আকারের বড় গর্ত হয়ে যায়।












Click it and Unblock the Notifications