India vs Bangladesh: কানপুর টেস্টে খেলবেন শাকিব? তারকা ক্রিকেটারের চোট নিয়ে রইল বিরাট আপডেট
চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরে ভারত সফরের শুরুতেই বিরাট চাপে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে হলে কানপুরে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও পথ নেই বাংলাদেশের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলের বর্ষীয়ান সদস্য শাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয়।
চেন্নাই টেস্টে চোট পেয়েছেন শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সোমবার বলেছেন যে চিকিৎসা মূল্যায়নের পর কানপুর টেস্টে শকিব আল হাসানকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে আঙুলে চোট পান শাকিব। জসপ্রীত বুমরাহের ডেলিভারিতে আঘাত পেয়েছিলেন শাকিব। এরপর থেকেই দ্বিতীয় ম্যাচে তারকা অল রাউন্ডারের খেলা নিয়ে জল্পনা তৈরি হয়।

সোমবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার বলেন, "আমরা আগামীকাল (মঙ্গলবার) কানপুরে যাচ্ছি এবং আজ আমাদের ছুটির দিন। এরপর আমাদের দুটি সেশন(অনুশীলন) হবে এবং আমরা তার পরে (দ্বিতীয় টেস্টে শকিবের উপস্থিতি সম্পর্কে) বিচার করা হবে এবং আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাই না।"
একইসঙ্গে তিনি বলেন, 'এই দুই দিন ফিজিও তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। আমরা যখন মাঠে নামব, তখন ফিজিওদের মতামত পাব। পরের ম্যাচের জন্য শকিবকে বাছাই করার আগে আমাদের ভাবতে হবে এবং পরের ম্যাচের আগে সময় আছে। আমরা দেখব সে কী অবস্থায় আছে? তবে চেন্নাই টেস্টের আগে শাকিব ১০০% ফিট ছিলেন।’
গত বছর শাকিব ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। এরপর ভারতের বিরুদ্ধে কাঁধের চোটের কারণেও খেলতে পারেননি। আঙুলের চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেই সঙ্গে চোখের সমস্যাও দেখা গিয়েছিল সেই কারণেও দেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি শাকিব।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, 'শাকিব আমাদের সেরা খেলোয়াড়, এটা আমাদের বলতেই হবে শাকিব খেললে আমাদের প্রথম একাদশ সাজানো সহজ হয়। । পরের ম্যাচের আগে আমাদের চিন্তার করার সময় আছে। আমরা দেখব তাঁর কী অবস্থা। আমরা জানি যে শকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
দলের বর্ষীয়ান ক্রিকেটার শাকিব আল হাসান প্রথম ম্যাচে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শাকিবের পাশেই থেকেছেন অধিনায়ক শান্ত। চেন্নাই ম্যাচে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, "একজন অধিনায়ক হিসাবে, একজন খেলোয়াড় তাদের খেলায় কতটা পরিশ্রম করছে তার দিকে আমি মনোযোগ দিই। শাকিব তাঁর ফর্ম ফিরে পেতে সবরকম চেষ্টা করছে।"












Click it and Unblock the Notifications