India vs Bangladesh: নির্ধারিত সময়ে শুরু হল না খেলা, কানপুর টেস্টে তৃতীয় দিনেও ভিলেন হবে বৃষ্টি?
কানপুর টেস্টে প্রথম দিন থেকেই ভিলেন বৃষ্টি। প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা বার বার থমকে গিয়েছিল শেষ পর্যন্ত দুপুরের পরই খেলা দিনের মতো বন্ধ হয়ে যায়। তাও সব মিলিয়ে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে এক ওভারও খেলা হয়নি, গোটা দিনের খেলাই বৃষ্টির কারণে ভেস্তে যায়। তৃতীয় দিনের সকালে বৃষ্টি থামলেও নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা সম্ভব হল না।
কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা সম্ভবই হল না। সৌজন্যে সেই বৃষ্টি। রবিবার সকাল থেকে বৃষ্টিপাত না হলেও আগের রাতে বৃষ্টি হয়েছে। ফলে মাঠের আউট ফিল্ড ভিজে আছে। তার উপর মাঠের মাঝের অংশ কভার দিয়ে ঢাকা আছে। সেখানে জল জমে আছে। দিনের শুরুতেই আউট ফিল্ড থেকে কভার সরিয়ে ফেলা হয়।

আম্পায়ারা মাঠের বিভিন্ন অংশ ভালোভাবে খুটিয়ে পরীক্ষা করতে থাকেন। অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ায় মাঠ পুরোপুরি ঢাকা ছিল। মাঠের মূল অংশে জল না থাকলেও আউট ফিল্ডের বিভিন্ন অংশে মাটি কিছুটা নরম হবে। ভারত এবং বাংলাদেশ উভয় দলই নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে চলে আসে।
সকাল ১০টার সময় মাঠ পরিদর্শন করার পর আম্পায়াররা জানিয়ে দেন ফের ১২টার সময় পরবর্তী পরিদর্শন করা হবে, অর্থ্যাত তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা পণ্ড হল।
শনিবার সারাদিনে ৮০% বৃষ্টির আভাস দিয়েছিল হাওয়া অফিস। ৱবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৫৯%। ফলে রবিবার পুরো খেলা হওয়া নিয়ে সংশয় আছে। সব মিলিয়ে কানপুরের আকাশের মতোই টেস্ট ম্যাচের ভাগ্যেও কালো মেঘের ঘনঘটা এবং অনিশ্চয়তা।
প্রথম দিনের ২৫ ওভার খেলার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭। দ্বিতীয় দিনে খেলা হয়নি, ফলে স্কোর অপরিবর্তিত থাকে। ম্যাচের সময় যত কমছে ততই ফলাফল হওয়া নিয়ে আশঙ্কা বাড়ছে, ম্যাচ ড্র হলে ভারতেরই বেশি ক্ষতি।












Click it and Unblock the Notifications