India vs Bangladesh: ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, হায়দরাবাদের মাঠে ভারতের টি২০ পরিসংখ্যান জেনে নিন
সিরিজ জয়ের কাজটা দিল্লিতে করেই হায়দরাবাদে এল ভারতীয় দল। নিজামের শহরে টিম ইন্ডিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ। টেস্ট সিরিজের মতোই টি২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি২০ ম্যাচে খেলতে নামছে ভারত। এই ম্যাচের আগে ফিল গুড মেজাজে ভারতীয় শিবির।
গোয়ালিয়র এবং দিল্লি দুই মাঠেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতীয় দল। এক কথায় হেলায় হারিয়েছে বাংলাদেশ দলকে। নতুন টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিরুদ্ধেও জয় হাসিল করেছে মেন ইন ব্লু। তাই অধিনায়ক সূর্যের মুখে চওড়া হাসি। হায়দরাবাদে আসার আগে গোটা ভারতীয় দলকেই দেখা গেল হাসি খুশি মেজাজে। দিল্লির টিম হোটেল থেকে বেরোনো থেকে নিজামের শহরে হোটেলে প্রবেশ করা পর্যন্ত যাত্রাপথকে ছোট্ট ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক। এখনও পর্যন্ত এই মাঠে ভারত দুটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠে প্রথম টি২০ ম্যাচ খেলে ভারত। সেই ম্যাচে ২০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে ম্যাচ জেতে ভারত। এটাই টি২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ রান।
Hello Hyderabad! 👋#TeamIndia have arrived for the Final #INDvBAN T20I and the local lads have a message for you 😎@IDFCFIRSTBank pic.twitter.com/I16G8ZFJjf
— BCCI (@BCCI) October 11, 2024
এরপর শেষ টি২০ ম্যাচ ভারত এই মাঠে খেলে ২০২২ সালে। সেই ম্যাচে ২০ ওভারে ১৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। বিরাট এবং সূর্যকুমারের ব্যাটিংয়ে ভারত সহজেই জয় হাসিল করে। সূর্যকুমার সেই ম্যাচে ৩৬ বলে ৬৯ রান করেছিলেন। এই মাঠে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান আছে বিরাট কোহলির(১৫৭)। সদ্য টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া বিরাটের এই মাঠে দুটি অর্ধশতরান আছে।
Border Gavaskar Trophy 2024-25: রোহিতের অনুপস্থিতিতে কে দেবেন নেতৃত্ব? দৌড়ে আছেন কারা? জানুন বিস্তারিত
ভারতের অক্ষর প্যাটেল এবং চাহালের সর্বাধিক উইকেটে(৩) আছে এই মাঠে টি২০ আন্তর্জাতিকে। শনিবার সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ রয়েছে। জিও সিনেমাতে ফ্রি-তে এই ম্যাচ দেখা যাবে।












Click it and Unblock the Notifications