India vs Bangladesh: দ্বিতীয় দফার পর্যবেক্ষণ শেষেও মিলল না ম্যাচ শুরুর সবুজ সংকেত, তৃতীয় দিনেও পণ্ড হবে খেলা?
সময় যত এগোচ্ছে ততই কানপুরে ম্যাচ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দ্বিতীয় দিনে একটি বলও খেলা হয়নি। এবার তৃতীয় দিনেও খেলা শুরু হওয়া নিয়েই প্রবল সংশয় দেখা দিল। রবিবার দুটি সেশনের খেলা পণ্ড হয়ে গেল।
রবিবার কানপুর টেস্টের তৃতীয় দিনে সকাল থেকে বৃষ্টি না পড়লেও মাঠের আউট ফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। সকাল ১০টায় সময় মাঠ পরিদর্শন করেন আম্পায়ারা। কিন্তু মাঠের পরিস্থিতি ভালো না হওয়ায় বেলা ১২টায় ফের মাঠ পুরিদর্শনের কথা জানানো হয়। আশা করা হয়েছিল বেলা ১২টায় পরিদর্শনের পর খেলা শুরু হতে পারে। কিন্তু সেই আশাও পূর্ণ হল না।

বেলা ১২টার সময় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ কিউরেটরকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু এই পরিদর্শনের পরও খেলা শুরুর সবুজ সংকেত পাওয়া গেল না। বেলা ২টোর সময় ফের পরিদর্শনের কথা ঘোষণা করা হল। যার অর্থ হল শনিবার গোটা দিনের পর রবিবারও দুটি সেশনের খেলা ভেস্তে গেল।
দুপুর ১২টার সময় আম্পায়াররা যখন মাঠ পরিদর্শনে যান তখনও দেখা যায় মাঠের বিভিন্ন অংশে কাদা রয়েছে। মাঠের সার্কেল অংশকে দ্রুত শুকিয়ে ফেলা হলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারদের মাঠ পরিদর্শনের একাধিক ছবি উঠে আসে। সেখানে মাঠের অবস্থা একেবারেই আশানরূপ নয়। বালি ব্যবহার করে মাঠ শুকানোর প্রক্রিয়া চলছে।
INSPECTION AFTER INSPECTION.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 29, 2024
- Hello, lovely people. We're scheduled to go for yet another inspection at 2pm. 😄 pic.twitter.com/1Rctck1vkp
রবিবার ছুটির দিন থাকায় অনেক দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ম্যাচ শুরু না হওয়ায় তারাও হতাশ হন। ড্রেসিংরুমের মধ্যেই দুই দলের ক্রিকেটাররা অপেক্ষা করতে থাকেন।
শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে এসে কয়েক ঘণ্টা পরই হোটেলে ফিরে গিয়েছিলেন দুই দলের সদস্যরা। তবে ম্যাচের তৃতীয় দিনের শেষ সেশনে খেলা শুরু হওয়ার একটা সম্ভবনা আছে। কিন্ত কানপুরে তৃতীয় দিনে ৫৯% বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে ফের বৃষ্টি নামলে তৃতীয় দিনের খেলাও পণ্ড হবে। ফলে ম্যাচের ফলাফল আদৌও হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।
প্রথম দিন থেকেই বৃষ্টি ভিলেন হয়ে দেখা দিয়েছে কানপুরে। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। প্রথম দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭। ম্যাচ ড্র হলেও চেন্নাইয়ে জয়ের সুবাদে সিরিজ জিতবে ভারতই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications