ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ: ম্যাচ পকেটে পুরল ভারত , ম্যাচের সেরা বিরাট

পর পর ৬টি সিরিজ জেতার নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যিনি এই টেস্ট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

হায়দ্রাবাদ, ১২ জানুয়ারি: বাংলাদেশকে দুর্মুশ করে হায়দ্রাবাদ টেস্ট ম্যাচ জিতে নিল কোহলির ভারত। ৪৫৯ রানের ম্যাামথ লক্ষ্য তাডা় করতে গিয়ে এদিন কিছুটা লড়াই করে ২৫০ রান স্কোর বোর্ডে তোলে বাংলাদেশ। যদিও তাতে ভারতীয় বোলিং এর সামনে নিজেদের টিকিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। ২০৮ রানে জিতে যায় ভারত। এই নিয়ে পর পর ৬টি সিরিজ জেতার নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যিনি এই টেস্ট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

হায়দ্রাবাদ, ১২ জানুয়ারি : হায়দ্রাবাদে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে ৩৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ভারতের থেকে ২৯৯ রানে পিছিয়েই প্রথম ইনিংস শেষ করতে হয় বাংলাদেশকে। এরপর ব্যাট করতে নেমে, মুরলী বিজয় ও কেএল রাহুল ভারতীয় স্কোর বোর্ডে ১ রান যোগ করেন। তারপরই লাঞ্চ বিরতি নেওয়া হয়। এর আগে বাংলাদেশের অধিনায়ক মুশফিকারের ১২৭ রানের উপর ভর করে প্রথম ইনিংসে লড়াই করে বাংলাদেশ। ভারতের তরফে অশ্বিনের দুর্দান্ত স্পেলে ভর করে চালকের আসনে এখন ভারত। ২য় ইনিংসে, চা বিরতির আগে চেতেশ্বর পুজারার অর্ধশতরানে ভর করে এগোয় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসের শুরুতে আজ বাংলাদেশ খুইয়ে বসে তামিম ইকবালের উইকেট।

হায়দ্রাবাদ, ১০ ফেব্রুয়ারি : হায়দ্রাবাদের উপল স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ,দুই পড়শিদেশের মহারণ শুরু হয়েছে গতকাল থেকে। টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্তে নেয় কোহলি বাহিনী। তবে শুরু থেকেই ভারতকে চাপে রাখে তরুণ বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তসকিন আহমেদের বলে আউট হন কে এল রাহুল। এদিকে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে, টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে ১৫০, পরে ২০০ রানের গণ্ডি পেরোন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পর পর চারটি সিরিজে দ্বিশতরানের রেকর্ড গড়লেন তিনি । একটু পরেই তাইজুলের বলে ২০৪ রানে তাঁর ইনিংসের ইতি টানেন বিরাট। এরপর ইনিংসের পরবর্তী শতরানটি করেন বাংলার ঋদ্ধিমান সাহা। এর পর স্কোর বোর্ডে ভারত-৬৮৭/৬ থাকতে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

গতকাল ইনিংসের শুরুতে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল। এরপরই ইনিংসের হাল ধরেন পুজারা ও মুরলী বিজয়। এই ইনিংসে ১৪৯ বলে নিজের নিজের নবম শতরানটি করে ফেলেন মুরলী বিজয়। এরপর রাহানের সঙ্গে খেলার হাল ধরে, কেরিয়ারের ১৬ তম টেস্ট শতরান করেন অধিনায়ক বিরাট কোহলি।

এর আগে ভারতীয় দলের প্রথম একাদশে করুণ নায়ারের জায়গায় দলে নেওয়া হয় অজিঙ্ক রাহানেকে। উল্লেখ্য ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ত্রিশতরান করেছিলেন করুণ। দলে এসেছেন পেসার ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, পার্থিব পটেলের জায়গায় দলে এসেছেন উইকেটরক্ষক বাংলার ঋদ্ধিমান সাহা।

অন্যদিকে, খাতায় কলমে তাসকিনদের থেকে অনেকটা এগিয়ে ভারত। তবে তরুণ বাংলাদেশ টিমও ভারতেকে পরীক্ষার মুখে ফেলতে তৈরি। সদ্য নিউ জ়িল্যান্ডে দুরন্ত পারফরম্যান্স করেছেন মুশফিকুররা। অল্পের জন্য টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে এই টেস্টে বাংলাদেশকে মোটেও হালকা ভাবে যে নিচ্ছেনা ভারত, তা আগেই স্পষ্ট করেছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+