India vs Bangladesh: কানপুরে বিরাট জয় ভারতের, বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার টিম ইন্ডিয়ার
যতকাণ্ড কানপুরেই। বৃষ্টির প্রবল প্রকোপ, মাঠ ভিজে থাকায় খেলা না হওয়া, গ্রিনপার্কের পরিকাঠামো নিয়ে বিস্তর প্রশ্ন। কিন্তু সবকিছু ঢেকে দিল ভারতীয় দল। মেঘ সরিয়ে রোদ উঠেছিল সোমবারই। আর মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের আকাশ আরও উজ্জ্বল। চিপকের পর কানপুরেও বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ম্যাচে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। টেস্টে শাকিবদের হোয়াইট ওয়াশ করল ভারত।
প্রথম দিনের খেলা হয় মাত্র ৩৫ ওভার। এরপর দুই দিন বৃষ্টি এবং মাঠ ভিজে থাকার জন্য একটি বলও খেলা হয়নি। কিন্তু ভারত বুঝিয়ে দিল ঘরের মাঠে টেস্ট ম্যাচ জয়ের জন্য ২ দিন কেন দেড় দিনই যথেষ্ট। চতুর্থ দিনেই জয়েৱ ভিত গড়ে রেখেছিল ভারত। আর পঞ্চম দিনে সেই ভিতের উপরেই জয়ের প্রাসাদ গড়লেন রোহিত শর্মারা। চা পানের বিরতির আগেই ভারত দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয় হাসিল করল।

৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। এই ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন রোহিত শর্মা। ৮ রানে আউট হলেন রোহিত। এরপর গিল আউট হলেন ৬ রানে। তবে ভারতকে জয়ের জন্য চাপে পড়তে হয়নি। যশস্বী এবং বিরাটের ব্যাটে ভর করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অর্ধশতরান করেন জয়সওয়াল। তাঁকে যোগ্য সঙ্গ দেন কোহলি। তবে ৫১ রানে আউট হলেন যশস্বী। এরপর পন্থ নেমে বাকি কাজটা করলেন, কোহলি ২৯ এবং পন্থ ৪ রানে অপরাজিত থাকেন। সেই সঙ্গে বাংলাদেশকে হোয়াটইওয়াশ করল টিম ইন্ডিয়া।
সোমবার চতুর্থ দিনে তিন উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে বাংলাদেশ। এরপর টি২০ ম্যাচের স্টাইলে ব্যাট করে ৯ উইকেটে ২৮৫ রান তুলেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। চতুর্থ দিনের বেলাশেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনে তারা লড়াই টুকুও করতে ব্যর্থ। পাকিস্তান ভারত যে এক নয় তা টের পেল বাংলাদেশ।
সেইসঙ্গে তারিফ করতে হবে ভারতের রণকৌশলের। কারণ মাত্র ২ দিন সময় পেয়েছিল ভারত। এরইমধ্যে গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছে টিম ইন্ডিয়া। একের পর এক সাহসী সিদ্ধান্ত নেন রোহিত। দিনের জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল ভারত।












Click it and Unblock the Notifications