India vs Bangladesh: চিপকে চালকের আসনে ভারত, দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত-বিরাট
চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। চিপকের মাঠে প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেসশ অলআউট হয়ে গেল ১৪৯ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৩ উইকেটে ৮১, আপাতত রোহিত শর্মার দল এগিয়ে ৩০৮ রানে।তবে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা-বিরাট কোহলি।
মাত্র ৪৭ ওভারেই গুটিয়ে গেল পদ্মাপাড়ের দেশের ইনিংস। বাংলাদেশ দল ৪৭.১ ওভারে ১৪৯ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে। ফলে রোহিত শর্মা প্রতিপক্ষ দলকে ফলোয়ান করানোর সুযোগ পেলেও তা কাজে লাগালেন না বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন। রানের পাহাড় চাপিয়ে বাংলাদেশকে চতুর্থ ইনিংসে আরও চাপে ফেলার লক্ষ্য নিয়েছে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংসে ১০ রান করেই আউট হলেন তরুণ ভারতীয় ক্রিকেটার। ২৮ রানে ২ উইকেট হারানোর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট ও গিল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে বড় রান পেলেন না বিরাট। ৩৭ বলে ১৭ রান করার পরই মেহেদি হাসানের বলে আউট হলেন কোহলি।
দিনের শেষে গিল ৩৩ রানে এবং পন্থ ১২ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিনে দ্রুত বেশি রান তুলে বাংলাদেশের উপর বড় রানেের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়াই লক্ষ্য ভারতের। সেই সঙ্গে তৃতীয় দিনেই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে চাইবে ভারত।
প্রথম দিনে ১৯৫ রানের জুটি গড়েন। ১০২ রানে অপরাজিত ছিলেন অশ্বিন। দ্বিতীয় দিনে যদিও ১১৩ রানে আউট হয়ে যান তিনি। জাডেজা করেন ৮৬ রান। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। ভারতের দুরন্ত বোলিংয়ের সামনে ১৪৯ রানেই সমাপ্ত বাংলাদেশের প্রথম ইনিংস।
শুক্রবার অসাধারণ বোলিং করলেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তিনি ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন বাংলার পেসার আকাশ দীপ। ১৯ রান দিয়ে ২ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ।
India vs Bangladesh: বুদ্ধিদীপ্ত বোলিং করে তাক লাগালেন বুমরাহ, সিরাজের কাছে ক্ষমাপ্রার্থী পন্থ, দেখুন ভিডিও
পাকিস্তানকে পাকিস্তানে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ ইতিহাস গড়ে ভারতে এসে সাকিব-মুশফিকুররা টের পাচ্ছেন, এখানে খেলা কতটা কঠিন।












Click it and Unblock the Notifications