Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Bangladesh: দুরন্ত ব্যাটিং যশস্বী-রাহুলের, জয়ের জন্য মরিয়া রোহিত নিলেন সাহসী সিদ্ধান্ত

কানপুর টেস্ট ম্যাচ জয়ের জন্য মরিয়া ভারত। প্রথম ইনিংসে পুরো ব্যাটিংই করল না টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করার পরই ডিক্লেয়ার করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারত এগিয়ে ৫২ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করার পর ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের খেলা দেখা যায় টি২০-র মেজাজ। দ্রুত রান তুলতে থাকে ভারতীয় দল। ৩ ওভারেই ৫০ রান তুলে ফেলে ভারত। এরপর ৬১ বলে করে ১০০ রান। দলীয়ভাবে দ্রুততম অর্ধশতরান এবং শতরান করে ভারত। কিন্তু রান তোলার সঙ্গে সঙ্গেই দ্রুত উইকেটও হারাতে থাকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৫ রান তুলেই ইনিংস ডিক্লেয়ার করে দি‌ল ভারত।

India

বাংলাদেশ দ্রুত অল আউট করে জয়ের রান তু‌লে ফেলাই এখন লক্ষ্য ভারতের।বৃষ্টির জন্য প্রথম দিনে ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটি বলও গ্রিন পার্কের ২২ গজে গড়ায়নি। ফলে শেষ দুই দিনে ম্যাচের ফয়শালা করার লক্ষ্য নিয়েই সোমবার খেলতে নামে ভারত। প্রথম কাজটা সফলভাবেই করেন ভারতীয় বোলরা। তারা ২৩৩ রানেই অলআউট করে ফেলেন বাংলাদেশকে।

এরপর ব্যাটিং করতে নেমে ঝড়ো ইনিংস খেলতে শুরু ভারত। রোহিত-যশস্বীদের ব্যাটিং সূচনা দেখে একবারও মনে হয়‌নি তাঁরা টেস্ট ম্যাচে ব্যাট করছেন। দ্রুততম ৫০ রান স্কোরবোর্ডে তুলে ফেলে ভারত। কিন্তু ২৩ রান করেই আউট হলেন রোহিত। এরপর মারমুখি ইনিংস খেলে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন যশস্বী। কিন্তু ৫১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং দুটি ছক্কা।

দ্রুত রান তোলার জন্য বিরাট কোহলির জায়গায় এরপর নামেন ঋষভ পন্থ। চা পানের বিরতির সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৩৮। বিরতির পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না গিল। ৩৯ রান করে শাকিবের বলেই আউট হলেন গিল কানপুরের প্রথম ইনিংসে ১১ বলে ৯ রান করে আউট হলেন পন্থ।

এরপর কেএল রাহুল এবং বিরাট কোহলি একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করেন কোহলি। কিন্তু অর্ধশতরান করার আগেই ৪৭ রানে আউট হলেন কিং কোহলি। শাকিবের বলেই বোল্ড হলেন কোহলি।

জাদেজা, অশ্বিন এই ইনিংসে ব্যর্থ হলেন। জাদেজা ৮ এবং অশ্বিন ১ রানেই আউট হলেন। এরইমধ্যেই অর্ধশতরান পূরণ করলেন রাহুল। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেললেন রাহুল। ৭টি চার এবং দুটি ছক্কা মারেন। আকাশ দীপ দুটি ছক্কার সাহায্যে ১২ রান করেন। কিন্তু আকাশ আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধি‌নায়ক। শাকিব ও মেহেদি হাসান ৪টি করে উইকেট নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+