IND vs BAN: টি২০-র লড়াইয়ে পরিসংখ্যানে বাংলাদেশের থেকে কতটা এগিয়ে ভারত? জানুন ম্যাচ সম্পর্কিত যাবতীয় তথ্য

রবিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে নামছে ভারত। টেস্ট সিরিজে অনায়াসে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য টি২০ সিরিজেও জয়। টেস্ট থেকে টি২০, জার্সি-বলের রঙের মতোই ভারতীয় দলের অধিনায়কও বদল হয়েছে। রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পরে এখন ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতের ন‌তুন নেতা সূর্যকুমার যাদব।

ফর্ম্যাট বা অধিনায়ক বদল হলেও ভারতীয় দলেের মানসিকতায় কোনও পরিবর্তন আসেনি। যেভাবে টেস্ট ক্রিকেটকে পড়শি দেশকে হেলায় হারানো গিয়েছে সেই একই মানসিকতা নিয়েই রবিবার থেকে টি২০ সিরিজে নামছে ভারত। এই সিরিজ একাধিক তরুণ ক্রিকেটারের কাছে বড় মঞ্চ। অতীতে ভারত-বাংলাদেশের মধ্যে টি২০ ম্যাচের পরিসংখ্যান কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

India vs Bangladesh

এখনও পর্যন্ত ১৪টি টি২০ ম্যাচে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৩টি ম্যাচ, মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে রোহিত শর্মার নেতৃ্ত্বাধীন ভারতীয় দল পরাজয়ের মুখ দেখে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে। সেই একটি ম্যাচ বাদ দিলে আর কোনও ম্যাচেই ভারতকে হারতে হয়নি। ফলে পরিসংখ্যানে অনেক এগিয়ে থেকেই শুরু করবে ভারত। তথ্যই প্রমাণ করছে ভারত অতীতে কতটা দাপুটে পারফরম্যান্স করেছে।

এমনিতেই কোহলি, রোহিত, জাদেজারা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন,তার উপর এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহ, শুভমান গিল, ঋষভ পন্থদের মতো তারকা ক্রিকেটারদের। এই পরিস্থিতিতে একাধিক তরুণ ক্রিকেটারকে আগামী দিনের জন্য দেখে নিতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। হর্ষিত রানা, ময়াঙ্ক যাদবরা প্রথমবারের জন্য ভারতীয় দলেক সুযোগ পেয়েছে‌ন।

গোয়ালিয়রে ১৪ বছর আন্তর্জাতিক ম্যাচ হবে। তবে গোয়ালিয়র আন্তার্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচ হতে চলেছে। সেই সঙ্গে ভারতে একটি নতুন স্টেডিয়াম পথ চলা শুরু হচ্ছে। ভারতের ক্রিকেট মানচিত্রে জুড়তে চলেছে এই নতুন‌ স্টেডিয়াম। ফলে উইকেটের চরিত্র বা পিচ কেমন হবে তা নিয়ে দুই দলই কিছুটা অন্ধকারে থাকবে।

India vs Bangladesh: টেস্টে শুধুই ব্যর্থতা, টি২০ সিরিজ জয়ের বিষয়ে কী জানালেন বাংলাদেশ অধিনায়ক?
রবিবার সন্ধ্যা সাতটে থেকে শুরু হবে এই খেলা। দর্শকরা এই ম্যাচ দেখতে পাবেন স্পোর্টস ১৮ চ্যানে‌লে এবং জিও সিনেমা অ্যাপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+