India vs Bangladesh: গম্ভীরের কোন মন্ত্রে এল সাফল্য? সিরিজ জয়ের পর সাজঘরের গোপন কথা ফাঁস সূর্যের
টেস্ট সিরিজের পর টি২০-তেও বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। শুধু হোয়াইটওয়াশ করাই নয় একইসঙ্গে বাংলাদেশকে একরাশ লজ্জা উপহার দিয়েই দেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় দল। গোটা সিরিজেই দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছে ভারত। কানপুর এবং হায়দরাবাদে দুই সিরিজের শেষ ম্যাচে ভারত শাসন করেছে বাংলাদেশের উপর।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে অনাায়াস জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব ফাঁস করলেন সাজঘরের গোপন কথা। টি২০ সিরিজ শুরুর আগে ভারতীয় দলের প্রতি কোচ গৌতম গম্ভীর কী বার্তা দিয়েছিলেন সেটা প্রকাশ করলেন সূর্যকুমার যাদব। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ও শেষ খেলায় ভারত বাংলাদেশকে ১৩৩রানে হারিয়েছে।

ম্যাচ শেষে সিরিজ জয়ের পর সূর্যকুমার যাদব বলেছেন, "আমি মনে করি আমরা একটি দল হিসেবে অনেক কিছু অর্জন করেছি। আমাদের দলে সব থেকে ইতিবাচক দিক যে দলের সবাই নিঃস্বার্থ ক্রিকেটার। কেউ নিজস্ব লাভ ক্ষতির কথা ভেবে খেলে না। সবাই একে অন্যের পারফরম্যান্স উপভোগ করে। দলীয় স্বার্থই সবার কাছে মূল অগ্রাধিকার।'
সিরিজ শুরুর আগে কৌচ গৌতম গম্ভীরের মন্ত্রই ফাঁস করেছেন সূর্যকুমার যাদব। সূর্য বলেছেন, গৌতি ভাই(গৌতম গম্ভীর) সিরিজের আগে একই কথা বলেছিলেন যে দলের চেয়ে কেউ বড় নয়, কেউ ৪৯ রান করুক বা কেউ ৯৯ রান করুক। কিন্তু সবাৱ লক্ষ্য হবে বলকে মাঠের বাইরে পাঠানো। আজ সঞ্জু স্যামসন সেটাই করে দেখিয়েছেন।'
এর পাশাপাশি সূর্যকমার বলেছেন, 'ব্যাটিং বোলিংায়ে ক্ষেত্রে আমাদের আরও নমনীয় হতে হবে। বোলারদের আরও কম রান খরচ করতে হবে। তবে ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স করেছেন।' রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পর ঘরের মাঠে বাংলাদেশকেও হারাল ভারত। ফলে অধিনায়কত্বের সূচনা ভালোভাবেই করলেন সূর্য। একইসঙ্গে টি২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ২৫০০ রানও পূর্ণ করলেন সূর্য।












Click it and Unblock the Notifications