India vs Bangladesh: সতীর্থদের শটে কড়া নজর সূর্যকুমারের, নেটেই করে দিলেন ব্যাটিং বিশ্লেষণ, দেখুন ভিডিও

বিশ্বকাপ জেতার পরই টি২০ আন্তর্জাতিককে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তাঁর অবসর নেওয়ার পর ভারতীয় দলের নতুন নেতা হয়েছেন সূর্যকুমার যাদব ।কয়েক মাস আগে শ্রীলঙ্কায় তাঁর নেতৃত্বে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া।

রবিবার গোয়ালিয়রে টি২০ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে এক ঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে একাধিক তরুণ ক্রিকেটারকে। তরুণ ক্রিকেটাররা কে কেমন ব্যাট করছেন নেটে তার দিকে কড়া নজর রয়েছে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের।

Suryakumar Yadav

বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে নেটে সতীর্থ ব্যাটসম্যানদের ব্যাটিং দেখছেন সূর্য কুমার যাদব এবং কোন ব্যাটসম্যান কি ধরনের শট মারছেন সেটার বর্ণনা দিচ্ছেন সূর্য কুমার। বোর্ডের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গিয়েছে কখনো রিঙ্কু সিং কখনও জিতেশ শর্মা বা কখনও ওয়াশিংটন সুন্দরের শট বিশ্লেষণ করছেন এবং তার নাম দিচ্ছেন।

সতীর্থরা যখন ব্যাটিং করছেন তখন তাদের বাহবা দিচ্ছেন এবং তাদের শটগুলি নিয়ে বিশ্লেষণ করছেন সূর্য কুমার যাদব। সতীর্থদের সঙ্গে খোশ মেজাজেই দেখা গেছে ভারতের টি২০ অধিনায়ককে। রিঙ্কু সিং যখন নেটে শট মারছিলেন তখন তাঁর প্রশংসা করেন সূর্য কুমার যাদব। ক্যাপ্টেন রিঙ্কুকে বলেন তোমার হিট করার অসাধারণ ক্ষমতা আছে। আবার ওয়াশিংটন সুন্দরের আজ জন্মদিন। তাঁর দেখে তাই তাকে বলেন আরে ওয়াশি কী দারুন শট মারছো হ্যাপি বার্থডে।


অন্যদিকে জিতেশ আবার একটি শট নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেন তখন তাঁকে সূর্য বলেন, ক্লান্ত হয়ে গেলে নাকি। এই ভাবে সতীর্থদের সঙ্গে মজার ছলে তাদের ব্যাটিং বিশ্লেষণ করে দিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব। টি২০ অধিনায়কের এই ভূমিকা কিন্তু নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

IPL 2025: নিলামের আগেই সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মেগা মিটিং ধোনির, সিদ্ধান্ত জানাবেন মাহি?
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ে মরিয়া ভারতীয় দল। টেস্ট সিরিজে এরআগে অনায়াসে জয় এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+