India vs Bangladesh: দ্বিতীয় দিনের শুরুতেই ভিলেন বৃষ্টি, ম্যাচ নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে
আশঙ্কায় সত্যি হলো কানপুর টেস্টের দ্বিতীয় দিনে শুরুতেই ভিলেন হল বৃষ্টি, প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ। প্রথম দিনে তাও এক ঘন্টা দেরিতে ম্যাচ শুরু হয়েছিল। শুক্রবার সকাল ১০.৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হয়েছিল।
দ্বিতীয় দিনেও নির্ধারিত সময় ম্যাচ শুরু হচ্ছে না কারণ শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা কানপুরের তার ওপর বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে পিছিয়ে গেল খেলা শুরু সময়ও। শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় গোটা মাঠই কভারে ঢাকা দেওয়া হয়। ম্যাচ অফিসিয়ালরা ছাতা মাথায় করে আউটফিল্ড পরিদর্শন করেন। তার পরই ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।

সকাল সাড়ে নটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বৃষ্টি শুরু হওয়ায় ক্রিকেটাররা মাঠে নেমে ওয়ার্ম আপ পর্যন্ত করতে পারেনি। এই পরিস্থিতিতে বৃষ্টি থামার পরও আউটফিল্ড শুকনো অবস্থায় কখন ফিরবে? তারপরে কখন ম্যাচ শুরু হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না হওয়ায় ভারতীয় দলের ক্রিকেটারদের দেখা গেল সাজঘরের সামনে একে অপরের সঙ্গে কথা বলতে।
কোচ গম্ভীরকে দেখা গেল জাদেজার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে। অন্যদিকে রোহিত শর্মাকেও জুনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। ম্যাচ দেখার আশায় কানপুর স্টেডিয়ামে যে দর্শকরা এসেছিলেন তাদের দেখা গেল হতাশ হয়ে বসে থাকতে।
প্রথমদিনের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭ রান। প্রথম দিনে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারত চেয়েছিল বৃষ্টির জন্য উইকেটে থাকা বাড়তি আর্দ্রতাকে কাজে লাগাতে। তবে প্রথম দিনে পেসারদের মধ্যে সফল হন আকাশ দীপ। তিনি দুই উইকেট নেন। একটি উইকেট নেন অশ্বিন।
চিপকে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে ভারত। কিন্তু এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে বা ড্র হলে ভারতের সমস্যা হবে। কারণ ভারতের এই ম্যাচ জিতে পয়েন্ট সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে।












Click it and Unblock the Notifications