IND vs BAN: শতরান করে তৃপ্ত গিল, পন্থের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান?

টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করে সব সমালোচনার জবাব দিলেন। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে গিল নিজের শতরান প্রসঙ্গে বলেন, এই পরিবেশে শতরান আমাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছে, সেঞ্চুরি করে আমি স্বভাবতই তৃপ্ত।’

বাংলাদেশ দলের স্পিন আক্রমণ সাবলীলভাবেই সামলে গেলেন দ্বিতীয় ইনিংসে। এই প্রসঙ্গে গিল বলেন, 'এটা কিছুই নয়, আমি সিরিজ শুরুর আগে স্পিনের বিরুদ্ধে খেলার জন্য অনেক অনুশীলন করি। সেইসঙ্গে নিজের রক্ষণকে শক্তিশালী করতে হয়েছে। একজন ব্যাটার হিসেবে সুযোগগুলো কাজে লাগিয়ে রান তোলাটাই আমার লক্ষ্য ছিল।

দ্বিতীয় দিনের শেষেই চেন্নাই টেস্টে চালকের আসনে ছিল ভারত। তৃতীয় দিনের সকালে বাংলাদেশের উপর চাপ আরও বাড়ালো টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমান গিল এবং ঋষভ পন্থের ব্যাটিং।একদিকে যখন আগ্রাসী মেজাজে খেলছিলেন পন্থ, তখন অন্যদিকে ধ্রুপদী ইনিংসে খেলায় মন‌ দেন গি‌ল। শেষ পর্যন্ত ১৬১ বলে শতরান করলেন গিল।

ঋষভের মতো আগ্রাসী খেলার কখনও ইচ্ছে হয়নি? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন আসতে সপাটে স্টেপ আউট করলেন গিল। তাঁর সাফ জবাব, 'প্রত্যেক ক্রিকেটারের খেলার স্টাইল আলাদা। একজন ব্যাটার হিসেবে আমি জানি আমাকে কোন বলটা মারতে হবে, কোন বলটা ডিফেন্স করতে হবে। তাই উইকেটের অন্যপ্রান্তে কী হচ্ছে সেটার দিকে লক্ষ্য থাকে না। সবথেকে বড় কথা আমাদের দলের প্রয়োজন অনুসারে খেলতে হয়।'

ঋষভের স্বপ্নের শতরানটা ক্রিজে দাঁড়িয়ে দেখলেন, ২২ গজে ছিলেন তাঁরা পার্টনার। পন্থের ইনিংস এবং তাঁদের পার্টনারশিপ প্রসঙ্গে গিলের প্রতিক্রিয়া, 'আমি মাঠ এবং মাঠের বাইরে অনেকটা সময় কাটিয়েছি। দুর্ঘটনার পর এটা ঋষভের প্রথম শতরান। তাই কতখানি স্পেশ্যাল সেটা জানি। একইসঙ্গে এই দিনটার জন্য পন্থকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথমে হাফ সেঞ্চুরি পরে শতরান, দুটোতেই আমি ক্রিজে ছিলাম। আমার একটা অভিজ্ঞতা আমার জন্য। পন্থের সঙ্গে দারুণ একটা পার্টনাশিপ গড়ে উঠে। কঠিন সময়ে দলকে তা সাহায্য করে।'

চিপকের উইকেট প্রসঙ্গে গিল বলেন, 'উইকেট খুব ভালো ব্যাটিংয়ের জন্য। আর্দ্রতা চলে যাওয়ার পর ব্যাটাররা সুবিধা পান। আগামী কাল রোদ উঠলে আশা করি আরও বেশি টার্ন হবে পিচে। স্পিনারা বাড়তি সুবিধা পাবেন।

একটা সময় ছিল যখন ভারত ৬৭ রানে তিন উইকেট হারিয়েছিল, তখন গিল ও পন্থ চতুর্থ উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। শেষ পর্যন্ত ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং চারটি ছক্কা। চিপকে উপস্থিত ছিলেন গিলের বাবা। ছেলের আরও একটা শতরানের সাক্ষী থাকলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+