India vs Bangladesh: শুরুতেই ধাক্কা ভারতের, ব্যর্থ হলেন বিরাট-রোহিত, কোহলির লজ্জার রেকর্ড স্পর্শ করলেন গিল
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক ঘণ্টার মধ্যে ভারতের মোট ৩টি উইকেট তুলে নিয়েছেন টাইগার্সরা। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসান মাহমুদের দুরন্ত আউট সুইংয়ে পরাস্ত হন ক্যাপ্টেন রোহিত শর্মা। ১৯ বলে ৬ রান করে আউট হলেন রোহিত।
হাসান মাহমুদের চতুর্থ ওভারের অষ্টম বলে শূন্য রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় গিলকে। লেগ স্ট্যাম্পের বাইরে থাকা বলে চার মারতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন।

১৯৮৩ সালে মোহিন্দর অমরনাথ অবাঞ্ছিত তালিকায় শীর্ষে আছেন। তিনি পাঁচবার ০ রানে আউট হন। এই তালিকায় মনসুর আলি খান পতৌদি (১৯৬৯), দিলীপ বেঙ্গসরকার (১৯৭৯) এবং বিনোদ কাম্বলি (১৯৯৪) রয়েছে। কোহলি ২০২১ সালে এমন লজ্জার কীর্তি গড়েন।
প্রায় ৮ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হল না বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন বিরাট। ভারতের মাটিতে বাংলাদেশের শেষ টেস্ট অ ম্যাচে আরও কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। দীর্ঘদিন পর ভারতের হয়ে টেস্টে খেলতে নেমে বড় রান পেলেন না কোহলি।
শুরুতেই রোহিত, গিল, বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু দলের হাল ধরেন যশস্বী এবং ঋষভ পন্থ। প্রথম এক ঘণ্টার মধ্যে ভারতের ৩ উইকেট হারানোর পর ৮৩ বলে ৫৪ রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী ও ঋষভ। লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৮৮। যশস্বী ৩৭ এবং দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা ঋষভ পন্থ ৩৩ রানে অপরাজিত আছেন।
হাসান মাহমুদ দুরন্ত বোলিং করলেন প্রথম সেশনে, লাঞ্চ পর্যন্ত অবধি ৭ ওভারে ২টি মেডেন সহ ১৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। টসে জিতে ফিল্ডিং নেওয়ার প্রাথমিক সুফল পেল বাংলাদেশ। এবার পন্থ এবং যশস্বীর সামনে বড় চ্যালেঞ্জ দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications