IND vs BAN: টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে না বসে মুম্বইয়ের শক্তি বাড়াবেন সরফরাজ? বড় সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর

রবিবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করেছে টিম ইন্ডিয়া। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে কোনও রদবদল হবে নাকি জয়ের কম্বিনেশনই ধরে রাখবে টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়ে চর্চা চলছে।

লোকেশ রাহুল চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাট ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে মানরক্ষা করেছেন। এরফলে কানপুর টেস্টে তাঁকে ফের একবার সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সরফরাজ খানকে বাইরে থাকতে হবে। কিন্তু প্রথম একাদশে সুযোগ না থাকলে সরফরাজকে ছেড়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট।সেক্ষেত্রে মুম্বইয়ের হয়ে ইরানি কাপে খেলতে পারেন সরফরাজ।

Sarfaraz Khan

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, 'প্রথম একাদশে সুযোগ না থাকলে সরফরাজকে ধরে রাখা হবে না। নেটে শেষ মুহূর্তের কোনো ইনজুরি বা টিম ইন্ডিয়ার যে কোনও প্রধান ব্যাটসম্যানের ফিটনেস সমস্যা না থাকলে, সরফরাজকে ইরানি কাপে খেলার অনুমতি দেওয়া হবে। তার জন্য টিম ইন্ডিয়ার মূল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হতে পারে।'

একইসঙ্গে সূত্র মারফৎ জানা গিয়েছে, শেষ মুহুর্ত পর্যন্ত দেখেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কারণ, কানপুর থেকে লখনউ পৌঁছতে মাত্র এক ঘণ্টা সময় লাগে, তাই কানপুর টেস্ট শুরু হওয়ার পরেও সরফরাজ লখনউ চলে যেতে পারেন। কারণ ইরানি কাপ শুরু হবে ১ অক্টোবর থেকে।

সরফরাজ এখন পর্যন্ত খেলা ৫০টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪১৮৩ রান করেছেন, মুম্বইয়ের ব্যাটিং ইউনিটে শক্তি যোগ করবে সরফরাজের অর্ন্তভুক্তি, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ এবং মুশির খানরা দলে আছেন। ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে এই ম্যাচের জন্য মুম্বইয়ের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় কিনা তা দেখতে আকর্ষণীয় হবে।

India vs Bangladesh: কানপুর টেস্টে খেলবেন শাকিব? তারকা ক্রিকেটারের চোট নিয়ে রইল বিরাট আপডেট
লখনউতে ১ থেকে ৫ অক্টোবরের মধ্যে হতে চলা ইরানি কাপে অবশিষ্ট বিপক্ষে ম্যাচটিতে মুম্বইয়ের হয়ে খেলতে পারেন সরফরাজ।ইরানি কাপ হল একটি বার্ষিক প্রথম-শ্রেণীর ম্যাচ যা রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল খেলে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে।তাদের স্কোয়াডের নাম ঘোষণা করেনি, শ্রেয়স এবং শার্দুল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের হয়ে খেলতে চলেছেন, যার নেতৃত্বে থাকবেন অজিঙ্কা রাহানে।

চিপকে লাল মাটির উইকেট হলেও কানপুরের উইকেট হতে চলেছে কালো মাটির। সেখানে বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারিও করবে না। রোদ উঠলে পেসাররা খুব বেশি সুবিধা পাবেন না বলেই মনে করা হচ্ছেকানপুরের এবারও পিচ থেকে ব্যাটারদের পাশাপাশি বোলাররা ফায়দা আদায় করতে পারবেন বলে জানিয়েছেন কিউরেটর। সেক্ষেত্র্রে ভারত অতিরিক্ত স্পিনার খেলাবে কিনা তা নিয়ে চর্চা চলছে।

চেন্নাই টেস্টে বড় ব্যবধানে ভারত সফরের শুরুতেই বিরাট চাপে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে হলে কানপুরে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কোনও পথ নেই বাংলাদেশের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+