IND vs BAN: নেতৃত্বের আস্থাতেই ব্যর্থতার অন্ধকার পেরিয়ে সাফল্যের আলোয়, কাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সঞ্জু?

প্রতিভা থাকা সত্বেও ভারতীয় ক্রিকেটে এক ব্রাত্যজনের নাম সঞ্জু স্যামসন। ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল দুরন্ত পারফরম্যান্স করেও বার বার ভারতীয় স্কোয়াডে বঞ্চিত হতে হয়েছে সঞ্জুকে। কিন্তু যখনও সুযোগ পেয়েছেন নিজের প্রতিভার ছাপ রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না, ফলে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে সব সমালোচনার জবাব দিলেন সঞ্জু।

হায়দরাবাদে দুরন্ত শতরান করলেন। ৪৭ বলে ১১টি চারের পাশাপাশি ৮টি ছক্কা মারেন স্যামসন। শেষ টি২০ স্ট্রাইক রেট ছিল ২৩৬.১৭। দুরন্ত এই পারফরম্যান্সের সৌজন্যেই ম্যাচের সেরা পুরস্কার পান সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে সঞ্জু ফাঁস করেছেন তিন সপ্তাহ আগে নেতৃত্বের একটি বার্তাই তাঁকে খারাপ সময় কাটিয়ে উঠে ফের সাফল্য পেতে সাহায্য করেছিল।

Sanju Samson

সঞ্জু বলেন, শেষ কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর আমাক নিয়ে অনেক কথা শুরু হয়। কেরল ফিরে গিয়েও সমালোচনার মুখে পড়তে হয়। সিরিজের তিন সপ্তাহ আগে, আমি নেতৃত্বের গ্রুপ থেকে একটি বার্তা পেয়েছিলাম। সূর্য, গৌতম ভাই এবং অভিষেক নায়ার তিন সপ্তাহ আগে আমাকে বলেছিলেন যে আমি ওপেন করব এই সিরিজে। এটি আমাকে এক ধরণের সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করেছে।'

এখানেই থেমে না থেকে সঞ্জু আরও বলেন, 'আমি রাজস্থান রয়্যালস অ্যাকাডেমিতে ফিরে গিয়েছিলাম, আমি নতুন বলে অনেক অনুশীলন করি। সেই প্রস্তুতি অবশ্যই আমাকে সাহায্য করেছে। অন্য যে কোনও সিরিজের তুলনায় এই সিরিজে আমি ১০ শতাংশ বেশি প্রস্তুত হয়ে খেলতে নামি। আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন তাতে আমাকে আরও ভালভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে।'

সঞ্জু আরও বলেন, 'শ্রীলঙ্কা সিরিজে দুটি ম্যাচে ০ রানে আউট হওয়ার পর আমি পরের সিরিজে সুযোগ পাওয়া নিয়ে সন্ধিহান ছিলাম। কিন্তু টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা দেখিয়েছে ভরসা রেখেছ এটা আমার কাছে খুব বড় বিষয়। আমাদের ব্যাটিং গ্রুপ খুবই শক্তিশালী।'

IPL 2025: বোর্ডের নিলাম নীতি নিয়ে বিভ্রান্ত ফ্র্যাঞ্চাইজিগুলি, নয়া নিয়মে দল গঠনের কাজে বিলম্ব
টি২০ ক্রিকেটে (টেস্ট খেলা দেশের) ব্যাটারদের মধ্যে সঞ্জুর এদিনের শতরান চতুর্থ দ্রুততম শতরান করলেন সঞ্জু। টি২০ আন্তর্জাতিকে শতরান পূর্ণ করেন ৩৯ বলে। ম্যাচ শেষে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গে ছবি তোলেন সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া।

২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সঞ্জুর। এরপর ভারতীয় দলে তাঁর ধারাবাহিকতা অভাব ছিল। তাঁর জায়গা পাকা হচ্ছিল না। দল নির্বাচনে তাঁকে ব্রাত্য দেখে বারবার সরব হয়েছেন ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+