Rishabh Pant: শতরানের জন্য বরাদ্দ ছিল কতক্ষণ সময়? কতটা সাহায্য পেয়েছেন গিলের থেকে? অজানা কথা শোনালেন পন্থ
চিপকে শতরান করে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা রঙিন করে রেখেছেন ঋষভ পন্থ। দুর্ঘটনা এবং চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলতে নামলেন পন্থ। কিন্ত শতরান করার জন্য তাঁকে সময় নির্দিষ্ট দেন অধিনায়ক রোহিত শর্মা। কারণ ভারত দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেনে নিয়ে যেতে চায়নি। তার আগেই ডিক্লেয়ার করার পরিকল্পনা নেন অধিনায়ক।
চেন্নাই টেস্টে জয়ের পর সাজঘরের অজানা কথাই প্রকাশ্যে আনলেন পন্থ। বিসিসিআই টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পন্থ বলেছেন, 'তৃতীয় দিনে আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন সাজঘরে ইনিংস ডিক্লেয়ার নিয়ে আলোচনা হয়। রোহিত শর্মা আমাদের বলেছিলেন , এক ঘণ্টার মধ্যে রান তুলতে হবে। তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম আগ্রাসী ক্রিকেট খেল। লক্ষ্য ছিল ১৫০ রান করা। কিন্তু সেটা হয়নি।'

গিলের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে পন্থ বলেন, আমি মনে করি একটা জিনিস যা আমাদের মধ্যে অনেক সময় ধরে গড়ে উঠেছে। মাঠের মধ্যে বা মাঠের বাইরে যখন খুব ভালো সম্পর্ক থাকে, তখন সেই ক্রিকেটারের সঙ্গে ব্যাট করা অনেক সহজ হয়ে যায়, পার্টনারশিপ গড়ে তোলা যায়। আমি মনে করি মাঠের বাইরে আমাদের সম্পর্কটা ২২ গজেও ভালো খেলতে সাহায্য করে। ব্যাটিং করার সময় আমরা একদমই চাপ নিইনি, গেমটি সম্পর্কে খুব কম কথা বলছিলাম, কিন্তু দিনের শেষে আমরা জানতাম যে আমরা সত্যিই কী করতে চাই ।’
ঋষভ বলেছেন যে তিনি টেস্ট ক্রিকেটে ফিরে আসার জন্য খুব নার্ভাস ছিলেন এবং দুর্দান্ত প্রত্যাবর্তনে তিনি খুশি। তাঁর কথায়, 'আমি খুব চাপে ছিলাম। একইসঙ্গে আমি খুব চিন্তিত ছিলাম। আমার ভিতরে একটা আগুন ছিল। আমি কী করতে চাই সেটা নিয়ে পরিষ্কার ছিলাম এবং শেষ পর্যন্ত আমি সেটা করেছিলাম। আমি খুশি কিন্তু এটা নিয়ে খুব বেশি ভাবার মত সময় নেই।"
প্রতিপক্ষ দলের ফিল্ডিং সেট করে দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছেন পন্থ। এই প্রসঙ্গে তাঁর জবাব, আমি মনে করি খেলাটি সম্পর্কে আমার ধারনা হল আপনি যেখানেই খেলুন ক্রিকেটের উন্নতি হওয়া উচিত। তাই, আমি অন্য দলকে সাহায্য করার চেষ্টা করছিলাম।
India vs Bangladesh: চিপকে ইতিহাস গড়ল ভারত, বাংলাদেশকে হারিয়ে টেস্টে বিরাট মাইলস্টোন টিম ইন্ডিয়ার
দুর্ঘটনার পর টি২০ এবং ওডিআই ক্রিকেটে আগেই প্রত্যাবর্তন ঘটেছিল পন্থের। চেন্নাইতে কামব্যাকের বৃত্তটা যেন পূরণ হল। টেস্ট ম্যাচে এবং সর্বোপরি শতরান করে ঋষভ যে কতটা আবেগতাড়িত সেটা তাঁর অভিব্যক্তিতেই প্রমাণিত হয়েছে।












Click it and Unblock the Notifications