India vs Bangladesh: একটা ম্যাচ বদলে দিয়েছে জীবন, বাংলাদেশ সিরিজের আগে ট্যাটু রহস্য ফাঁস রিঙ্কু সিংয়ের
রবিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হচ্ছে। গোয়ালিয়রে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারতীয় দলের মিশন টি২০ সিরিজ। ভারতীয় দলে একাধিক তরুণ ক্রিকেটারকে এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। টি২০ স্কোয়াডে আছে রিঙ্কু সিংও।
এবার শরীরে একটু নতুন ট্যাটু নিয়ে ভারতীয় শিবিরে প্রবেশ করেছেন কেকেআরের তারকা। কয়েক দিন আগেই একটি ছবিতে দেখা যায় রিঙ্কুর হাতে একটি ট্যাটু নকশা করা হচ্ছে। রিঙ্কুর হাতে ট্যাটু তে একটি বৃত্তের ভিতরে লেখা 'গডস প্ল্যান', যার বাংলা অনুবাদ করলে হয় 'ভগবানের পরিকল্পনা'। ট্যাটু র বৃত্তের বাইরে একটি বিশেষ নকশা অঙ্কন করা হয়েছে। তাতে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে।

When you hear 𝗚𝗼𝗱'𝘀 𝗣𝗹𝗮𝗻 in cricket, you know it's about Rinku Singh 😎
— BCCI (@BCCI) October 5, 2024
He's got a new tattoo about it and there's more to that special story! 🎨
#TeamIndia | #INDvBAN | @rinkusingh235 | @IDFCFIRSTBank pic.twitter.com/GQYbkJzBpN
বোর্ডের প্রকাশিত ভিডিওতে রিঙ্কু বলেন, '২০২৩ সালের আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচের পরই আমার জীবন সম্পূর্ণ বদলে যায়। কিন্ত সেটা ছিল সম্পূর্ণই ভগবানের পরিকল্পনা। তাই বৃত্তের মধ্যে গডস প্ল্যান লিখেছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি ছক্কা ছিল। মাঠের যে যে প্রান্তে ছক্কাগুলি হাঁকিয়েছিলেন সেই মতোই বৃত্তগুলি ট্যাটুতে করেছেন। ভিডিওতে ট্যাটুর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন রিঙ্কু সিং।
India vs Bangladesh: টেস্টে শুধুই ব্যর্থতা, টি২০ সিরিজ জয়ের বিষয়ে কী জানালেন বাংলাদেশ অধিনায়ক?
ট্যাটু আঁকার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেছিলেন রিঙ্কু। একইসঙ্গে ট্যাটু শিল্পীর সঙ্গেও ছবি তুলেছেন রিঙ্কু। বিগত ১ বছরে ভারতীয় টি২০ স্কোয়াডের পরিচিত মুখ রিঙ্কু সিং। কিন্ত টি২০ বিশ্বকাপের মূল স্কোয়াডে তাঁর জায়গা হয়নি।তবে গত শ্রীলঙ্কা সফরের টি২০ দলে ছিলেন এবং বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে আছে রিঙ্কু। নিজেকে ক্রমেই ফিনিশার হিসেবে প্রতিষ্ঠা করছেন, স্টাইলেও বাকিদের টেক্কা দিচ্ছেন রিঙ্কু।












Click it and Unblock the Notifications