India vs Bangladesh: বাজবল অতীত, বাংলাদেশকে হেলায় হারিয়ে টেস্টে নতুন তত্ত্ব চালু করলেন অশ্বিন
টেস্ট ক্রিকেটে বাজবল শব্দটা বিগত কয়েক বছরে খুবই জনপ্রিয় হয়েছে। মূলত ইংল্যান্ড দল থেকেই এই শব্দের উৎপত্তি ও বিকাশ। কিন্তু বাজবলকেই অতীত করে দিচ্ছে টিম ইন্ডিয়া? টেস্ট ক্রিকেটও যে টি২০-র স্টাইলে খেলা যায় সেটা কানপুরেই প্রমাণ করেছে ভারত। এরপরেই অশ্বিনের কথা উঠে এসেছে বাজবলের বিকল্প শব্দ।
বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি খেলা নষ্ট হয়েছিল কানপুরে। কিন্তু ম্যাচ জয়ের জন্য মরিয়া ভারত টেস্ট ক্রিকেটে টি২০-র স্টাইলে খেলতে থাকে। টেস্টে দলীয়ভাবে দ্রুততম অর্ধশতরান, শতরান এবং ১৫০ রানও তোলে কানপুরের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে। যা ইংল্যান্ডের বাজবল থিয়োরির থেকেও বেশি আক্রমণাত্বক ছিল।

টি২০ বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই ভারতীয় দলের কোচিং ইনিংসে ইতি টেনে দেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের পরবর্তী কোচ হয়েছেন গৌতম গম্ভীর। জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন গম্ভীর। গম্ভীরের জমানায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও একদিনের সিরিজ হেরে যায়। যদিও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজেই জয় পেয়েছেন গৌতম গম্ভীর।
অশ্বিন বলেছেন, 'আমি দুই কোচের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। দুই জনেরই লক্ষ্য টিমের ভালো করা। দুই জনেরই সর্বোচ্চ পর্যায়ের প্যাশান আছে দলের জন্য এবং সর্বোপরি ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য। সাজঘরে তাঁদের সেই ভালোবাসা প্রতিধ্বনিত হয়।'
এর আগে দুই কোচের পার্থক্য প্রসঙ্গে অশ্বিন জানিয়েছেন, "আমার মতে ও(গম্ভীর) সব সময় চাপমুক্ত থাকে। সেই জন্য আমি ওকে 'রিল্যাক্সড র্যাঞ্চো' নামে ডাকতে চাই। কোনও পরিস্থিতিতেই চাপ নেয় না। দিনের শুরুতে সকলকে নিয়ে আলোচনা করেন। সেখানেও একেবারে চাপহীন থাকে। তাঁর কথাবার্তায় কোনও চাপ থাকে না। তবে দ্রাবিড় ছিলেন অনেক শৃঙ্খলা পরায়ন।"
বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে সিরিজের সেরা হয়েছেন অশ্বিন।অশ্বিনও এই নিয়ে ১১ বার সিরিজ সেরার পুরস্কার পেলেন। টেস্টে মুরলীধরন ৫৬টি সিরিজ খেলে ১১ বার সিরিজ সেরা হয়েছিলেন । মুরলীকে ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড গড়লেন অশ্বিন।












Click it and Unblock the Notifications