India vs Bangladesh: ওয়ার্নের রেকর্ড স্পর্শ করলেন, ঘরের মাঠে একাধিক নজির গড়লেন ম্যাচের নায়ক অশ্বিন
চিপক তাঁর ঘরের মাঠ, এই মাঠই তাঁর যৌবনের উপবন। নিজের শহরে, ঘরের মাঠে আরও একবার নায়ক হলেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জয়ের কারিগর একাধিক ভারতীয় ক্রিকেটার হতে পারেন তবে নায়ক একজনই। তিনি আর অশ্বিন। ব্যাটিং-বোলিং উভয় বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে শুধু ম্যাচের সেরাই হলেন না, একই সঙ্গে একাধিক রেকর্ডও নিজের নামের সঙ্গে যুক্ত করলেন অশ্বিন।
অশ্বিন মানেই রেকর্ডের রাজা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার তিনি। বল হাতে রেকর্ড, মাইনস্টোন তৈরি করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। সেটা বজায় রাখলেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও। বয়স হয়েছে প্রায় ৩৮, কিন্তু তাঁর পারফরম্যান্সে উদ্ধত যৌবনের প্রতিছবি। যখন দল কঠিন সময়ে পড়ে তখনই উদ্ধার কর্তা হন অশ্বিন।

টেস্টে উইকেট শিকারীদের তালিকায় আট নম্বরে আছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে দ্বিতীয়। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে শেন ওয়ার্নের রেকর্ড স্পর্শ করলেন অশ্বিন। টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে ওয়ার্নকে স্পর্শ করলেন অশ্বিন। উভয়েই সংখ্যাই ৩৭। ৬৭ বার ৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুরলীধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫০ উইকেট হয়ে গেল অশ্বিনের।
অশ্বিন প্রথম ক্রিকেটার যিনি একই ভেন্যুতে দুইবার একইম্যাচে শতরান এবং ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন। এরআগে ২০২১ সালে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ১০৬ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন। রবিবার মাঠে উপস্থিত ছিলেন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং সন্তানরা।
ম্যাচের সেরা পুরস্কার নিয়ে অশ্বিন বলেেন, 'এটা আমার ঘরের মাঠ, যখনই যে ফর্ম্যাটে খেলি না কেন ম্যাচগুলো আমার কাছে স্পেশ্যাল হয়ে থাকে। এখানকার মানুষরা আমাকে এত ভালোবাসেন তার জন্য সম্মানিত আমি।'
একইসঙ্গে ব্যাটিং ইনিংস প্রসঙ্গে বলেন, আমি বোলিং করতে ভালোবাসি, তবে শেষ কয়েক বছরে ব্যাটিংটা অভ্যস্ত করেছি। হয়ত কঠিন সময়ে ব্যাটিং করতে হয়েছে। কিন্তু জাদেজার থেকে অনেক সাহায্য পেয়েছি। দলের জন্য করতে পেরে ভালো লাগছে।'
অশ্বিনের ভূয়সী প্রশংসা করে অধিনায়ক রোহিত বলেন, ব্যাট ও বল উভয় বিভাগেই সেরা পারফরম্যান্স করেছেন অশ্বিন। ওর সম্পর্কে যত বলা হবে ততই কম হবে। আমি ওকে নিয়ে বলার কেউ নয়। শেষ ও আইপিএলে প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলে, এরপর ফিরে এসে দারুন ভাবে মানিয়ে নিয়েছে।'












Click it and Unblock the Notifications