IND vs BAN: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কি ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? কেমন থাকবে কানপুরের আবহাওয়া?

IND vs BAN: সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে আজই কানপুরে পৌঁছল ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। কাল থেকে গ্রিন পার্কে অনুশীলনে নেমে পড়বে দুই দল।

চেন্নাইয়ের চিপকে ভারত চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৮০ রানে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তবে কানপুর টেস্টে ম্যাচের ফয়সালা হবে কিনা তা নিয়েই থাকছে সংশয়।

IND vs BAN -

কানপুরের গ্রিন পার্কে শেষ পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে ভারত জিতেছে। ২০২১ সালে হওয়া সর্বশেষ টেস্টটি ভারত ১ উইকেট তুলতে না পারায় ড্র রাখতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ড। যদিও ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট যদি ড্র-ও হয় তাহলেও ভারতের সিরিজ জয় আটকাবে না।

অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কানপুর টেস্ট শুরুর আগের দিন এবং খেলা চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার কানপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৭৯ শতাংশ। টেস্টের প্রথম দিনে সেই শতাংশ বেড়ে ৯২ শতাংশ হতে পারে। সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যদিও টেস্টের দ্বিতীয় দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা কমতে পারে উল্লেখযোগ্যভাবে। টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিপাতের ৮০ শতাংশ সম্ভাবনার কথা জানাচ্ছে অ্যাকুওয়েদার। তৃতীয় দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৯ শতাংশ। টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন অবশ্য বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। এই দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা যথাক্রমে ৩ ও ১ শতাংশ।

ভারতকে আজ অবধি কোনও টেস্টেই হারাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানে সিরিজ জেতার পর নাজমুল হোসেন শান্তরা ভারতে এসে বুঝেছেন দুই দলের তফাত। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে কানপুর টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে শাকিব আল হাসানের আঙুলের চোট। তিনি খেলতে না পারলে বাংলাদেশের কাছে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+