India vs Bangladesh: চাপমুক্ত থাকেন গম্ভীর, দ্রাবিড় ছিলেন প্রচন্ড নিখুঁত, দুই কোচের পার্থক্য বোঝালেন অশ্বিন

টি২০ বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই ভারতীয় দলের কোচিং ইনিংসে ইতি টেনে দেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের পরবর্তী কোচ হয়েছেন গৌতম গম্ভীর। জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন গম্ভীর। গম্ভীরের জমানায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও একদিনের সিরিজ হেরে যায়। যদিও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

কিন্তু কোচ হিসেবে দ্রাবিড়-গম্ভীরের মধ্যে পার্থক্য কোথায়? চিপকে ঘরের মাঠে টেস্ট জয়ের পরই দুই কোচের মধ্যে পার্থক্য খুঁজে বার করলেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছেন।এরপরই নিজের ইউটিউব চ্যানেলে দ্রাবিড়-গম্ভীরকে নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন অশ্বিন।

R Ashwin

কোচ হিসেবে গম্ভীর কেমন? এই প্রসঙ্গে অশ্বিন জানিয়েছেন, "আমার মতে ও(গম্ভীর) সব সময় চাপমুক্ত থাকে। সেই জন্য আমি ওকে 'রিল্যাক্সড র‍্যাঞ্চো' নামে ডাকতে চাই। কোনও পরিস্থিতিতেই চাপ নেয় না। দিনের শুরুতে সকলকে নিয়ে আলোচনা করেন। সেখানেও একেবারে চাপহীন থাকে। তাঁর কথাবার্তায় কোনও চাপ থাকে না।"
অশ্বিন জানিয়েছেন রাহুল দ্রাবিড় ছিলেন আবার উল্টো। তিনি সব সময় নিখুঁত থাকার চেষ্টা করতেন। অশ্বিনের কথায়, "আমরা যখন আসতাম, তখন রাহুল ভাই চাইত, সব কিছু পরিপাটি করা থাকুক। এমনকি একটি জলের বোতলও সঠিক জায়গাতে থাকতে হবে। সব কিছু সংগঠিত চাইতেন। খুবই শৃঙ্খলাবদ্ধ ছিলেন।"

অশ্বিন আরও বলেছেন, দুই কোচের কাজের পদ্ধতি আলাদা হতে পারে। কিন্তু দুজনের লক্ষ্যই ভারতীয় ক্রিকেটের উন্নতি। ইতিমধ্যেই নিজের কাজ করেছেন দ্রাবিড়, এবার গম্ভীরের সামনে সেই চ্যালেঞ্জ।

কিছুদিন আগে গম্ভীর সম্পর্কে রাহুল দ্রাবিড় বলেছিলেন, আমার মতে ক্রিকেটার হিসেবে গৌতম গম্ভীর খুবই অভিজ্ঞ। ও অনেক ম্যাচ খেলেছে ভারতীয় দলের হয়ে। কোচিংয়ের অভিজ্ঞতা কম হলেও, সেটা সমস্যা হবে না। গম্ভীর যে কোনও মুহূর্তে নিজের অভিজ্ঞতা আর জ্ঞানকে ব্যবহার করতে জানে। আমি নিশ্চিত, গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের আরও উন্নতিই হবে।"

অশ্বিন ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ জুড়ে অসাধারণ সমর্থনের জন্য চেন্নাইয়ের জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উত্সাহী সমর্থন এবং চমৎকার পিচ পরিস্থিতি একটি স্মরণীয় ম্যাচে অবদান রেখেছিল, যা চেন্নাইয়ের আবেগী ক্রিকেট সংস্কৃতিকে তুলে ধরে, এমনই মত অশ্বিনের।

IND vs BAN: টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে না বসে মুম্বইয়ের শক্তি বাড়াবেন সরফরাজ? বড় সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর
অশ্বিনের কথায়, যে এটি ভারতের সেরা টেস্ট পিচগুলির মধ্যে একটি এবং তামিলনাড়ুর রঞ্জি ট্রফি গেমগুলির জন্য অনুরূপ পিচ তৈরি করার জন্য কিউরেটরদের অনুরোধ করব আমি।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+