India vs Bangladesh: রেকর্ড গড়ার হাতছানি, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক মাইলস্টোন তৈরির সুযোগ অশ্বিনের সামনে
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। সিরিজের উদ্বোধনী ম্যাচটি অশ্বিনের হোম গ্রাউন্ড, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হবে। কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
অশ্বিন এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা শেষ টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট শিকারী ছিলেন। আসন্ন দুটি ম্যাচে একাধিক বোলিং রেকর্ড ভাঙতে পারেন ভারতীয় দলের তারকা স্পিনার। বাংলাদেশের বিরুদ্ধে কোন কোন রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে সর্বাধিক উইকেট শিকারী হওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার অশ্বিন, যার নামে ৪২ উইকেট রয়েছে, অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডের ৫১ উইকেটের নিয়ে শীর্ষে আছেন। বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেট নিলেই অশ্বিন এই তালিকায় শীর্ষে চলে আসবেন।
অশ্বিন এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩৪ ম্যাচে ১০ বার পাঁচ উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন। তিনি যদি দুই টেস্টে অন্তত আরও একটি বার এক ইনিংসে ৫ উইকেট নিতে সক্ষম হন তবে তিনি এক নম্বর পজিশনের একমাত্র মালিক হয়ে যাবেন। এখন পর্যন্ত অশ্বিন এবং লিওঁ একইস্থানে আছেন।
অশ্বিন এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ছয়টি টেস্ট খেলেছেন এবং ২৩ ব্যাটারকে আউট করতে পেরেছেন। জহির খানের ৩১ উইকেটের রেকর্ড ভাঙতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচে সবচেয়ে সফল বোলার হতে তার প্রয়োজন নয় উইকেট।
অশ্বিন ভারতে বিভিন্ন ফরম্যাটে খেলা ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৪৫৫উইকেট নিতে সক্ষম হয়েছেন। যদি তিনি ২২উইকেট নিয়ে বাংলাদেশ সিরিজ শেষ করেন, তবে তিনি ভারতের মাটিতে খেলা ম্যাচে অনিল কুম্বলের ৪৭৬টি আন্তর্জাতিক উইকেটের রেকর্ড ভেঙে দেবেন।
এগুলি ছাড়াও অশ্বিন, যার নামে ৫১৬ উইকেট রয়েছে, তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং অস্ট্রেলিয়ার লিওঁ (৫৩০) ছাড়িয়ে যেতেও পারেন। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে দুইবার ৫ উইকেট পেলে শেন ওয়ার্ন ও মুরলীধরনের রেকর্ড স্পর্শ করতে পারেন অশ্বিন।












Click it and Unblock the Notifications