India vs Bangladesh: প্রথম দিনে একটি উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন, কুম্বলেকে টপকে নয়া নজির

ভারতীয় দলে রেকর্ডের নতুন রাজা এখন রবিচন্দ্রন অশ্বিন। চিপকে একগুচ্ছ রেকর্ড ও নজির গড়েছিলেন অশ্বিন। একাধিক মাইলস্টোন গড়ার লক্ষ্য নিয়ে কানপুরে খেলতে নেমেছেন ভারতীয় তারকা স্পিনার। প্রথম দিনই অনিল কুম্বলের একটি রেকর্ড ভাঙলেন অশ্বিন।

কানপুরে বৃষ্টির জন্য প্রথম দিন খেলা হল মাত্র ৩৫ ওভার। এরমধ্যে অশ্বিন ৯ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করার মধ্য দিয়েই রেকর্ড বুকে নিজের নাম তুলে ফেললেন অশ্বিন। এশিয়ার মাটিতে উইকেট সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে। প্রাক্তন ভারতীয় স্পিনারের এশিয়ার মাটিতে উইকেট সংখ্যা ছিল ৪১৯টি। শুক্রবার অশ্বিনের সেই সংখ্যা হল ৪২০।

R Ashwin

কুম্বলে্র টেস্ট কেরিয়ারে ৬১৯ উইকেটের মধ্যে ৪১৯ উইকেট নিয়েছিলেন এশিয়ার মাটিতে। ৮২ ম্যাচে ৪১৯ উইকেট সংগ্রহ করেছিলেন কুম্বলে, ৭১ ম্যাচ খেলেই কুম্বলের রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। এই তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি মুরলীধরন। ৯৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬১২। এই তালিকায় চার নম্বরে আছেন রঙ্গনা হেরাথ। তাঁর উইকেট সংখ্যা ৩৫৪, তারপরেই আছেন হরভজন সিং। ভাজ্জির উইকেট সংখ্যা ৩০০।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ব্যাটিং বোলিং উভয় বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছিলেন, ম্যাচের সেরাও হয়েছিলেন। কানপুরে সবে মাত্র ম্যাচের প্রথম দিন হয়েছে। পুরো খেলাও হয়নি। বল হাতে ইতিমধ্যেই ভেল্কি দেখাতে শুরু করেছেন অশ্বিন। আগামী দিনে এই ম্যাচে তাঁর উইকেট সংখ্যা যত বাড়বে ততই সচল থাকবে রেকর্ড বুকও।

উল্লেখ্য প্রথমদিনের শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০৭। আগামী দিনেও বৃষ্টির আভাস রয়েছে। শনিবার ম্যাচের সময়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। ৭৪% থেকে ৮৩র% বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার। ফলে দ্বিতীয় দিনে সঠিক সময়ে ম্যাচ শুরু হওয়া বা পুরো ওভার খেলা হওয়া নিয়ে সংশয় আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+