ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্টের আগে নতুন চমক নিয়ে হাজির অশ্বিন

ইডেনে গোলাপি বলে ভারত বাংলাদেশ দিন রাতের টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে যখন উৎসবের আবহ তখন ইডেন থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইন্দোরে নিজের স্পিন অস্ত্রে বিশেষ শান দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ইডেনে গোলাপি বলে ভারত বাংলাদেশ দিন রাতের টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে যখন উৎসবের আবহ তখন ইডেন থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইন্দোরে নিজের স্পিন অস্ত্রে বিশেষ শান দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্টের আগে নতুন চমক নিয়ে হাজির অশ্বিন

ইন্দোরে বাংলাদেশকে তিন দিনে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। এরপর নৈশালোকে প্রস্তুতি সারবে বলে ম্যাচের অবশিষ্ট দুদিন ইন্দোরেই থেকে গিয়েছে কোহলিরা। রবি ও সোমবার ইন্দোরের মাঠে গোলাপি বলে দলের ব্যাটসম্যান-বোলাররা নেট সেশন করেছেন। সেখানেই ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক ভিডিওতে ভাইরাল হয়েছেন।

বুদ্ধিমান স্পিনার হিসেবে ক্রিকেটমহলে রবি অশ্বিনের একটা সুনাম রয়েছে। শেষবার আইপিএলে লেগ স্পিন করে চমক দিয়েছিলেন। এছাড়া ঝুলিতে ক্যারাম বল থেকে শুরু করে একাধিক বৈচিত্র্য রয়েছে। আইপিএলে বুদ্ধিতে মাত দিয়ে জোস বাটলারকে মানকাড করে সোরগোল ফেলে দিয়েছিলেন। গোলাপি বলে দিন রাতের টেস্ট শুরুর আগে এবার নতুন চমক নিয়ে হাজির অশ্বিন।

Alright people !! Let’s put an end to this fun you are all having with a poor quality video being circulated on the social media. Here is a good one.😂😂😂✅ pic.twitter.com/LMZZBASTbc
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 18, 2019

No one: We are running out of variations

Ashwin Anna: Hold my beerpic.twitter.com/HCuLxdquqy
— Ravi Maestri (@ravimaestri) November 18, 2019

ইন্দোরে প্রস্তুতির সময় বাঁ-হাতে স্পিন করেন অশ্বিন। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যের বোলিং স্টাইল অবিকল নকল করে বল করেন অ্যাশ। স্পিনার অশ্বিনের বাঁ-হাতের সেই ডেলিভারি যথেষ্ট স্পিন করে। যা দেখে ক্রিকেটপিপাষু নেটিজেনরা অবাক হয়েছেন!

একবার নয় বোলিং কোচ ভরত অরুণের নেতৃত্বে প্রস্তুতিতে একাধিকবার বাঁ-হাতি জয়সূর্যের মতো বোলিং করেন অশ্বিন। মাঝে একবার বল করার আগে থেমে গিয়ে মানকাডিংয়ের নকলও করেন তিনি।

Getting ready for the Pink ball Test be like 😍😎 #TeamIndia #INDvBAN pic.twitter.com/BtwfEwFKwN
— BCCI (@BCCI) November 17, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+