India vs Bangladesh: শাকিবের পাশেই শান্ত, হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নিলেন বাংলাদেশ অধিনায়ক
কয়েক সপ্তাহ আগেই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারত সফরে এসেছে বাংলাদেশ। চেন্নাই টেস্টেই আবার যেন পুরানো ছন্দে ফিরল বাংলাদেশ। চিপকে প্রথম দিনের প্রথম দুটি সেশনটুকু বাদ দিলে বাকিটা সময় শুধুই দাপট দেখিয়েছে ভারত। আর ম্যাচে সময় যত এগিয়েছে ততই ফিকে হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্র ছিল ৫১৫ রান। চতুর্থ ইনিংসে এই রান তুলে জয় পাওয়া বাংলাদেশের কাছে ছিল কার্যত অসম্ভব। চতুর্থ দিনের সকালেই বাংলাদেশের লড়াই সমাপ্ত হল। ২৩৪ রানেই শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের যাত্রা। ম্যাচ হারের মধ্যেও একদিকে যেমন ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনই দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তনের আশ্বাসও দিলেন।

হারের হতাশার মধ্যেও চেন্নাই টেস্ট থেকে ইতিবাচক দিক খুঁজছেন শান্ত। তাঁর কথায়, 'জোরে বোলিং এখন আমাদের অন্যতম শক্তি। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি আমরা। ধারাবাহিক ভাবে ভাল বোলিং করা উচিত ছিল আমাদের। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। তবে,সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি।'
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন শান্ত। প্রায় একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। কিন্তু ৮২ রান করে জাদেজার বলে আউট হলেন তিনি। এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ব্যাটসম্যান হিসেবে সবসময়ই রান করতে চাই। আমরা এই ম্যাচে ফল নিয়ে ভাবছিলাম না। যতটা বেশি সময় বাইশ গজে থাকতে পারা যায়, সেটাই চেষ্টা করছিলাম।
দলের বর্ষীয়ান ক্রিকেটার শাকিব আল হাসান প্রথম ম্যাচে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শাকিবের পাশেই থাকছেন শান্ত। তিনি বলেন, "একজন অধিনায়ক হিসাবে, একজন খেলোয়াড় তাঁর খেলায় কতটা পরিশ্রম করছেন তার দিকে আমি মনোযোগ দিই। শাকিব তাঁর ফর্ম ফিরে পেতে সবরকম চেষ্টা করছেন।"
India vs Bangladesh: সাফল্যের রহস্য করলেন ফাঁস, চিপকে জিতে নিজের দলকে নিয়ে কী বললেন ক্যাপ্টেন রোহিত?
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ৪ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে হারায় তারা ছয় নম্বরে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications