India vs Bangladesh: বড় পরিবর্তনের পক্ষে নন, বোলিং কোচের দায়িত্ব নিয়েই নিজের পরিকল্পনা জানালেন মর্কেল
সদ্য ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মর্নি মর্কেল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন প্রোটিয়া এই প্রাক্তনী।
প্রথম দিনের অনুশীলনের শেষে বিসিসিআই মর্কেলের একটি ভিডিও তুলে ধরেছে। সেখানে ভারতীয় দল সম্পর্কে মর্কেল বলেছেন, 'প্রথম দিনের অনুশীলনে দেখলাম ক্রিকেটারদের। ভারতীয় দলের ক্রিকেটাররা কতটা পেশাদার দেখে আমি অবাক। এটি একটি ভাল লক্ষণ।'

ভারতীয় দলের নতুন বোলিং কোচ আরও বলেন, , 'আমি এখন নতুন সেটআপের সঙ্গে যুক্ত হয়েছি, আমি ভারতীয় দলের সাথে একটি দুর্দান্ত যাত্রা এবং সময়ের অপেক্ষায় রয়েছি। ক্রিকেটারদের সঙ্গে দ্রুত ভালো সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি। আমি আমার দেখা কিছু খেলোয়াড়ের বিপক্ষে অনেক খেলেছি এবং আইপিএল খেলা কিছু খেলোয়াড়ের সাথেও চেনা জানা রয়েছে। এই বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।'
এরপাশাপাশি মর্কেল বলেন, 'আমি খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নই। আমি খুব দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেও এগোই না, আমার লক্ষ্য খুব ছোট ছোট পরিবর্তন করা। এই দলে রোহিত, বিরাট, বুমরাহ, জাদেজার মতো সিনিয়র ক্রিকেটার আছেন তাঁরাই মূলত লিড করেন। আমার কাজ তাদের সহায়তা করা।'
মর্নি মর্কেল বলেছিলেন, 'আমি লুচি পছন্দ করি। প্রাতঃরাশের জন্য আমি দোসা, মুরগ মালাই, মুরগি এবং নান রুটি পছন্দ করি, তবে আমি মনে করি একজন কোচ হিসাবেও আপনার স্বাস্থ্যকর খাওয়া উচিত এবং অন্যান্য খেলোয়াড়রাও এটি অনুসরণ করা উচিত।'
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তার কোচিং স্টাফে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মর্নি মর্কেলকে অন্তর্ভুক্ত করাকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন। কারণ তিনি আইপিএলে লখনউ এ মেন্টর হিসাবে কাজ করার সময়ে মর্নি মর্কেল সঙ্গে কাজ করেছিলেন।
ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে প্রথম টেস্টের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । প্রথম দিনের শিবিরে ছিলেন নতুন বোলিং কোচ মর্নি মরকেল এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। প্রথম দিনের প্র্যাকটিসের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।
⏪ Feeling after being named Bowling Coach
— BCCI (@BCCI) September 14, 2024
🏏 Goals for an exciting home season
🍲 Savouring Indian Food 😃
𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝗶𝗻𝗴 #𝗧𝗲𝗮𝗺𝗜𝗻𝗱𝗶𝗮 𝗕𝗼𝘄𝗹𝗶𝗻𝗴 𝗖𝗼𝗮𝗰𝗵 - 𝗠𝗼𝗿𝗻𝗲 𝗠𝗼𝗿𝗸𝗲𝗹 🙌 - By @RajalArora
WATCH 🎥🔽 #INDvBAN | @mornemorkel65 | @IDFCFIRSTBank
২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে। রোহিত-বিরাট-বুমরাহর মতো তারকাদের নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। টেস্টে প্রথমবার পরীক্ষার মুখে পড়ছেন কোচ গৌতম গম্ভীর। দীর্ঘদিন টেস্ট সিরিজ খেলেনি ভারতীয় দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications