Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Bangladesh: মোমিনুল হকের শতরান, প্রথম ইনিংসে বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখলেন বুমরাহরা

বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে কানপুর টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা পণ্ড হয়ে গিয়েছি‌ল। অবশেষে সোমবার রৌদ্রজ্বল পরিবেশে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়েই শুরু হল। ম্যাচের ফলাফল করতে হলে ভারতকে খেলতে হবে টি২০- মেজাজে। সেই রণকৌশল নিয়েই চতুর্থ দিনে খেলতে শুরু করে ভারত।

প্রথম দিন যখন খেলা বন্ধ হয়েছিল তখন বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭। সোমবার সেই স্কেোর নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন বাংলাদেশের ২ ব্যাটার মোমিনুল হক ও মুশফিকুর রহিম। কিন্তু চতুর্থ দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ২৩৩ রানেই সমাপ্ত হল বাং‌লাদেশের প্রথম ইনিংস।

India vs Bangladesh

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০৫। এরপর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারলেন না বাংলাদেশি ব্যাটাররা। তাদের দলের হয়ে ১০৭ রান করে অপরাজিত থাকলেন মমিনুল হক। বাকি ব্যাটাররা সেভাবে কেউ রান পেলেন না। ভারতের হয়ে বুমরাহ তিনটি, সিরাজ, আকাশ দীপ, অশ্বিন দুটি করে উইকেট নেন। জাদেজা নেন ১ উইকেটে।

দিনের শুরুতেই মুশফিকুর রহিমকে ১১ রানে আউট করেন বুমরাহ। এরপর লিটন দাস আউট হলেন সিরাজের বলে, তাঁর সংগ্রহ ১৩ রান। প্রত্যাশা ছিল শাকিব আল হাসানকে নিয়ে। কিন্ত দলের বর্ষীয়ান ক্রিকেটার এই ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন। মাত্র ৯ রান করে অশ্বিনের বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শাকিব।
পরপর উইকেট হারাতে থাকলেও উইকেটের অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যেতে থাকেন মোমিনুল হক। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কোনও বাংলাদেশি ব্যাটার ছিলেন না। শাকিবের পর মেহেদি হাসানও ২০ রান করে বুমরাহের বলে আউট হলেন। তাইজুল ইসলাম ৫ রান করেই বুমরাহের বলেই বোল্ড হলেন। হাসান মাহমুদ ১ রান করে আউট হলেন সিরাজের বলে। বাংলাদেশের শেষ উইকেটটা নিলেন জাদেজা। ০ রানেই খালেদ আহমেদকে ফেরালেন।

মোমিনুল হক ১৯৪ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং ১টি ছক্কা। দ্বিতীয় বাংলাদেশের ব্যাটার হিসেবে টেস্টে ভারতের বিরুদ্ধে শতরান করলেন হক।যদিও স্কোর বোর্ডে খুব বেশি রান তুললে পারল না বাংলাদেশ।

ব্যাট করেতে নেমে ভারতের লক্ষ্য থাকবে দ্রুত বড় রান তু‌লে বাংলাদেশকে চাপে ফেলা, তবে এই ম্যাচ জিততে হলে ভারতীয় টি২০-র থেকেও দ্রুত খেলতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+