India vs Bangladesh: প্রথম ম্যাচেই অভিষেক তরুণ পেসারের? জানুন ভারত-বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ
টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রথমবার দেশের মাটিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে খেলতে নামছে ভারতীয় দল। রবিবার গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টেস্ট সিরিজের দল থেকে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে। ফলে একঝাঁক তরুণ ক্রিকেটারকে সঙ্গে নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থের মতো সিনিয়র ক্রিকেটারদের এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। ফলে ফোকাসে তরুণরাই। তবে সূর্যকুমার, পাণ্ডিয়া, অর্শদীপ, সঞ্জু স্যামসনের মতো কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন, ফলে সিনিয়র জুনিয়র কম্বিনশনেই টি২০ ম্যাচের দল গঠন করবেন গৌতম গম্ভীর।

ময়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা এই সিরিজে প্রথমবার ডাক পেয়েছন ভারতীয় দলে। এরআগে অভিষেক শর্মার জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে অভিষেক হয়। এই ম্যাচে ময়াঙ্ক যাদব বা হর্ষিত রানার মধ্যে একজনের অভিষেক হতে পারে। তবে এগিয়ে আছেন লখনউন দলের পেসারই। ভারতীয় দল এই ফর্ম্যাটে অলরাউন্ডারদের উপরই বেশি জোর দিচ্ছে।
ফলে অর্শদীপের সঙ্গে ময়াঙ্কা বা হর্ষিত রানার মধ্যে একজন নেওয়া হতে পারে। এছাড়াও পেস আক্রমণে থাকবেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। ফলে চার পেসার নিয়েই খেলতে পারে ভারত। স্পিন অ্যাটাকে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোই। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গী কে হবেন সেটা চর্চা চলছে। দ্বিতীয় ওপেনার হিসেবে দৌড়ে এগিয়ে আছেন সঞ্জু স্যামসন। শেষ টি২০ ম্যাচে রান না পেলেও তাঁর উপরই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে বাংলাদেশ দল টেস্ট সিরিজ হারের পর টি২০-তে ঘুড়ে দাঁড়াতে মরিয়া। মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন, পারভেজ হোসেনের জায়গায় তানজিদ হাসান দলে আসতে পারেন।
গোয়ালিয়রে ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৪ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা এবং বাতাসে ৮০ শতাংশ আদ্রর্তা থাকার পূর্বাভাস রয়েছে। এই প্রথম এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে ফলে পিচে দুই দলের কাছেই অজানা। তবে বাংলাদেশ শিবির মনে করছে উইকেট একটু মন্থর হতে পারে।
ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ , হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব বা হর্ষিত রানা, অর্শদীপ সিং।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমূল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।












Click it and Unblock the Notifications