India vs Bangladesh: পন্থ-রাহুলেই আস্থা? প্রথম একাদশ নিয়ে বিরাট আপডেট দিলেন কোচ গম্ভীর
রোহিত-বিরাট-বুমরাহর মতো তারকাদের নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। টেস্টে প্রথমবার পরীক্ষার মুখে পড়ছেন কোচ গৌতম গম্ভীর। কোচ গম্ভীরের কাছে শক্ত চ্যালেঞ্জ প্রথম একাদশ বাছাই করা। বিশেষ করে মিডল অর্ডারে ভারতীয় দলে রয়েছে চূড়ান্ত প্রতিযোগিতা। টেস্ট দলে ফিরেছেন পন্থ, কিন্তু ভালো ছন্দে রয়েছেন জুরেল। একইসঙ্গে সরফরাজ ও কেএল রাহুলের মধ্যেও চলছে প্রতিযোগিতা।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে কোচ গম্ভীর জানালেন কারা সুযোগ পেতে চলেছেন মিডল অর্ডারে। গম্ভীর সরফরাজ এবং জুরেলের প্রতিভা এবং পরিশ্রমের জন্য তাদের প্রশংসা করেছেন। পন্থ যে ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন সেটাও উল্লেখ করেন গম্ভীর।

সিনিয়র খেলোয়াড়দের সাথে তাঁর সমীকরণ সম্পর্কে গম্ভীর বলেছেন, "আমি এই দলে অনেক ছেলের সঙ্গে ক্রিকেট খেলেছি। সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। সব সিনিয়র খেলোয়াড়ের সাথে আমার সম্পর্ক ভালো। ফলে তাঁদের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হবে না।"
গম্ভীর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার স্পিন জুটির প্রচুর প্রশংসা করেছেন। তাঁর কথায়, ভারতীয় দল ভাগ্যবান যে যে ক্রিকেটার একই সাথে উপলব্ধ এবং ফিট। বুমরাহ সম্পর্কে গম্ভীরের বলেছেন, জসপ্রীত বুমরাহ বিশ্বের সেরা বোলার এবং এটা ভাল যে আমরা ভারতের বোলারদের কথা বলছি। আমরা দীর্ঘদিন ধরে ব্যাটসম্যানদের নিয়ে বেশি কথা বলতাম।'
বর্তমানে ৬৮.৫২ শতাংশ রেটিং নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। শীর্ষস্থান দখলে রাখতে বাংলাদেশ সিরিজ জিততে বদ্ধপরিকর রোহিতরা। এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে।
চিপকে লাল মাটির উইকেটে খেলা হতে পারে। এই উইকেট বেছে নেওয়ার আরও একটি কারণ হল প্রতিপক্ষ দলেক চাপে রা্খা। বাংলাদেশের ক্রিকেটারেরা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে ফলে পেসাররা কিছুটা সুবিধা পাবে।












Click it and Unblock the Notifications