India vs Bangladesh: তৃতীয় দিনেও গড়লেন নতুন নজির, উইকেট প্রাপ্তির নিরিখে ‘শীর্ষে’ বুমরাহ

বিগত কয়েক বছর ধরেই ভারতীয় পেস অ্যাটাকের কাণ্ডারী জসপ্রীত বুমরাহ। দেশে হোক বা বিদেশে, সীমিত ওভারের ম্যাচ হোক বা টেস্ট, ভারতীয় দলের পেস বিভাগকে নেতৃত্ব দেন বুমরাহ। চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বল হাতে জোড়া মাইলস্টোন গড়লেন বুমরাহ।

বর্তমান সময়ে অন্যতম সেরা পেসার বলা হয় বুমরাহকে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেস ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন বুমরাহ। আর তৃতীয় দিনে একটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি নজির গড়লেন ভারতীয় তারকা পেসার। চলতি বছর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১ নম্বরে পৌঁছে গেলেন বুমরাহ।

Jasprit Bumrah

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিলেন বুমরাহ। শনিবার দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই এককভাবে শীর্ষস্থান দখল করে নিলেন বুমরাহ। ১৪ ম্যাচে বুমরাহের উইকেট সংখ্যা ৪৭। হংকংয়ের এহসান খান ২৭ ম্যাচে ৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন এই তালিকায়। তাঁকে টপকে গেলেন বুমরাহ।

তা‌লিকায় তৃতীয় স্থানে আছেন শ্রী‌লঙ্কার হাসারঙ্গা ২০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৩। অজি পেসার হ্যাজেলউড ১৭ ম্যাচে ৪১ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে আছে।

শুক্রবার বাংলাদেশের হাসান মেহমুদ-কে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি নিয়েছিলেন বুমরাহ। টেস্টে ১৬২টি, ওয়ানডে-তে ১৪৯টি ও আন্তর্জাতিক টি-২০তে ৮৯টি উইকেট সংগ্রহ করে এই মাইলংস্টোন স্পর্শ করেন বুমরাহ। ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়ছেনবুমরাহ। তার আগে এই কীর্তি রয়েছে কপিল দেব, জাহির খান, জাভাগল শ্রীনাথ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা।

তৃতীয় দিনের শেষ উর্যন্ত দ্বিতীয় ইনিংসে একটিই পেয়েছেন বুমরাহ। তবে চতুর্থ দিনের সকালে বুমরাহের জ্বলে উঠার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে পারফরম্যান্স শুধুমাত্র ভারতকে শিরোপা জেতানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কারে ভূষিত হয়েছেন বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+