India vs Bangladesh: দলের গভীরতা বাড়াতে হবে, পার্টটাইম বোলারের সংখ্যা বৃদ্ধিই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের

ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পরই টি২০ ক্রিকেটে অলরাউন্ডারদের প্রাধান্য দিতে শুরু করেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজেই রিঙ্কু সিংকে দিয়ে বোলিং করিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য আরও বেশি পার্টটাইম বোলার তৈরি করা।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে মোট সাত বোলারকে ব্যবহার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সাত বোলার প্রত্যেকেই উইকেট নেন। দ্বিতীয় টি২০ ম্যাচে অশর্দীপ সিং, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব ও রিয়ান পরাগ বল করেন ভারতের হয়ে।এই সাত বোলারের মধ্যে নীতীশ রেড্ডি এবং বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন, বাকি বোলাররা একটি করে উইকেট নেন।

Nitish Reddy

শনিবার হায়দরাবাদে তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচ খেল‌তে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সিরিজ জয় হয়ে গিয়েছে ফলে এই ম্যাচে পরীক্ষা-নীরীক্ষার সুযোগ আছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সামনে। এই ম্যাচে আরও বেশি পার্টটাইম বোলারের সন্ধানে টিম ম্যানেজমেন্ট। দিল্লিতে নীতীশ রেড্ডি, রিয়ান পরাগদের হাতে বল তু‌লে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

শুধু তাই নয় অভিষেক শর্মাও বল করতে পারেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট টি২০ ম্যাচের জন্য এমন ক্রিকেটারদের বাছাই করছে যারা ব্যাটিং বোলিং উভয়ই করতে পারে। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রধান বোলাররা ব্যর্থ হন সেই দিনের জন্য ব্যাক আপ তৈরি রাখাই ভারতীয় দলের লক্ষ্য। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে তৃতীয় টি২০ ম্যাচের আগে সেই আভাসই দিয়ছেন।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ বলেছেন, 'সব দিনেই আমাদের প্রধান বোলাররা ভালো বোলিং করে দেবে এটা ভাবা ভুল। তাই বিকল্প থাকাটা অত্যন্ত জুরুরি। আদর্শগতভাবে আমরা চাই আরও বেশি বোলিং অপশন থাকুক। গত ম্যাচে হার্দিকের বোলিং ছাড়াই আমরা জয় পেয়েছি। এতে দলের বোলিং গভীরতা প্রমাণিত হয়।'

Women's T20 World Cup: ছন্দে ফিরেছেন স্মৃতি, অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাড়তি স্বস্তি দিচ্ছে ভারতকে
একইসঙ্গে তিনি বলেছেন, দলে ভারসাম্য থাকাটা অত্যন্ত জরুরি। দলে যতবেশি পার্টটাইম বো‌লার থাকবে ততই বেশি ক্যাপ্টেনের সুবিধা হবে তার হাতে বিকল্প বাড়বে। সীমিত ওভারের সিরিজে যত পার্টটাইম বোরলারদের সংখ্যা বাড়তে ততই সুবিধা। আগামী দিনে বিশ্বকাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারতের সুবিধা হবে।'

এর পাশাপাশি ভারতীয় দলের সহকারী কোচ আরও বলেন, এখন পর্যন্ত আমরা যে গভীরতা পেয়েছি তা দেখে ভালো লাগছে। এই ছেলেরা যে একাধিক ভূমিকা পূরণ করতে পারে তা তাঁরা প্রমাণ করেছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+