India vs Bangladesh: হোটেলে ফিরে বিশ্রাম নয়, খেলায় মাতলেন অশ্বিন-পন্থরা, দেখুন ভিডিও
বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলাই পণ্ড হয়ে গিয়েছে। প্রথম দিনে তাও ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিনে একটি বল করা সম্ভব হয়নি। দুপুর ২.১৫ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পুরোপুরি না হওয়ার সরকারি ঘোষণা হয়। কিন্তু তার অনেকক্ষণ আগেই স্টেডিয়াম ছেড়ে হোটেলে ফিরে যায় টিম ইন্ডিয়া। আসলে সকালের কয়েক ঘণ্টার পরিস্থিতিই আভাস দিয়ে দিয়েছিল ম্যাচ দ্বিতীয় দিনে হওয়া কার্যত অসম্ভব।
কিন্তু দ্বিতীয় দিনে হোটেলে ফিরে গিয়ে কী করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা? ম্যাচের দ্বিতীয় দিনে অনেকটা রেনি ডে-র ছুটি উপভোগ করলেন ভারতীয় দলের সদস্যরা। ম্যাচ না হলেও খেলাধুলা থেকে নিজেদের দূরে রাখলেন না অশ্বিন-পন্থ-জুরেলরা।

ভারতীয় দল অনুশীলনে এক ঘেয়েমি কাটাতে মাঝেমধ্যেই ফুটবল খেলে, ফুটভলিও খেলতে দেখা যায়, সেই দৃশ্যই দেখা গেল টিম হোটেলের অন্দরে। আসলে শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে গিয়ে ওয়ার্ম আপ করার সুযোগও পায়নি ভারতীয় দল। ফলে হোটেলে ফিরে ঘরের বিশ্রামে না কাটিয়ে ঘা ঘামিয়ে নিলেন অশ্বিন-পন্থরা।
Foot Volley Session at the Hotel.
— On This Day in Cricket (@OTDinCricket) September 28, 2024
📹 @DineshKarthik pic.twitter.com/4ljxYuw16B
কানপুর টেস্টে দ্বিতীয় দিনও হয়ে গেল। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই পরিস্থিতিতে রবিবারও স্বস্তির পূর্বাভাস দিচ্ছে না হওয়া অফিস। রবিবার ম্যাচের তৃতীয় দিনে বৃষ্টিপাত হতে পারে ৫৯%। ফলে শনিবারের মতো গোটা দিন ভেস্তে যাওয়ার সম্ভবনা না থাকলেও বৃষ্টি কিন্তু ভিলেন হবে ম্যাচের তৃতীয় দিনে। ফলে রবিবারও পুরো দিন খেলা হওয়া নিয়ে আশঙ্কা থাকছেই।
ম্যাচের সময় যত শেষ হচ্ছে ততই উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের। কারণ এই ম্যাচ ড্র হলে ক্ষতি বেশি ভারতের হবে। সিরিজ জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় স্কোর বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হবে। যেভাবে দুই দিন নষ্ট হল এবং সর্বোপরি আগামী দিনেও খেলার সময় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তাতে ম্যাচের ফলাফল হওয়া কঠিন। এখন আকাশের দিকেই তাকিয়ে ম্যাচের অঙ্ক কষতে হবে গম্ভীর-রোহিতদের।












Click it and Unblock the Notifications