India vs Bangladesh: টি২০ ক্রিকেটে নয়া নজির, বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের রেকর্ড স্পর্শ করল ভারত
গোয়ালিয়রে বাংলাদেশকে হেলায় হারিয়ে টি২০ সিরিজে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ৭ উইকেটে জয় পেয়েছে। এই নিয়ে টি২০ ফর্ম্যাটে টানা ৮ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়াকে, বাংলাদেশকে হারিয়ে শুধু সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল না, একইসঙ্গে টি২০ ফর্ম্যাটে আরও একটি রেকর্ড গড়ল ভারত।
গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংদের দাপটে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রধান পেসার বুমরাহ বিশ্রামে থাকলেও বাংলাদেশকে অল আউট করতে খুব বেশি বেগ পেতে হল না ভারতীয় দলকে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা টি২০ ক্রিকেটে প্রতিপক্ষ দলকে ৪০ বার আউট করেছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান আছে উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজয় তাদের সংখ্যা যথাক্রমে ৩৫ ও ৩২। উল্লেখ্য টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ঘরের মাঠে এই ফর্ম্যাটে জয় পেল ভারত। এরআগে শ্রীলঙ্কার মাটিতে টি২০ সিরিজ জিতেছে ভারত।
আগামী বুধবার দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। আগামী ম্যাচে প্রতিপক্ষকে অল আউট করতে পারলেই পাকিস্তানকে টপকে যাবে ভারত।
উল্লে্খ্য, গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় বোলাররা দুরন্ত পারফরম্যান্স করেন। তিন বছর পর দেশের হয়ে নেমেই তিন উইকেট বরুণ চক্রবর্তীর। ৩ উইকেট পেলেন অর্শদীপ সিংও। ম্যাচের সেরা হন অর্শদীপ সিং।
অন্যদিকে ম্যাচ হারের জন্য ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি বলেছেন, গত ১০ বছর ধরে আমরা এরকমভাবেই ব্যাটিং করছি, এবার আমাদের উন্নতি করতে হবে ব্যাটিংয়ে। । মাঝেমধ্যে ভালো খেললেও ধারাবাহিকতার অভাব রয়েছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের পরিবর্তন করতে হবে। দেশের উইকেট অনুসারে ব্যাটাররা ১৪০-১৫০ রান তুলতেই সক্ষম। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ রান করতে হয়।"












Click it and Unblock the Notifications