India vs Bangladesh: শতরান হাতছাড়া জাদেজার, চারশোর আগেই ভারতের ইনিংসের সমাপ্তি, ৫ উইকেট হাসানের
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে চারশো রানের লক্ষ্য পূরণ হল না ভারতের। দ্বিতীয় দিনের সকালে ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানেই অল আউট হল। শতরানও করতে পারলেন না জাদেজা।
ছয় উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। অশ্বিন-জাদেজা জুটি প্রথম দিনে ১৯৫ রান তুলেছিল। কিন্তু দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের পেস আক্রমণের সামনে তাদের কাজটা যে কঠিন হবে তা সহজেই অনুমেয় ছিল। হলও সেটা।দ্বিতীয় দিনেরক ম্যাচ শুরুর ১ ঘণ্টার মধ্যেই ভারতের প্রথম ইনিংসের যবনিকা পতন ঘটল।

তাসকিনের বলেই আকাশ দীপ ১৭ রান করে আউট হলেন। ১১৩ রান করে আউট হলেন অশ্বিন।বুমরাহ ৭ রান করে আউট হতেই ভারতের ইনিংআসের সমাপ্তি হল। বুমরাহকে আউট করে ৫ উইকেটের কোটা পূর্ণ করলেন হাসান মাহমুদ। তিনিই প্রথম বাংলাদেশী বোলার যিনি ভারতের বিরুদ্ধে ৫ উইকেট পেলেন। বাংলাদেশের তরুণ পেসারের পাশাপাশি নজর কাড়লেন তাস্কিন আহমেদ।
প্রথম দিন দুরন্ত ব্যাটিং করলেও দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরি অধরা থাকল রবীন্দ্র জাদেজার। জাদেজা আউট হওয়ার পর অশ্বিনকে সঙ্গ দেন আকাশ দীপ। ৩০ বলে ১৭ রান করলেন বাংলার এই ক্রিকেটার। চারটি চার মারেন। শেষ পর্যন্ত তাসকিনের বলেই ফিরতে হল তাঁকে। নিজের রানকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলেন অশ্বিনও। তিনিও তাসকিনের শিকার।
India vs Bangladesh: অশ্বিন-জাদেজার দুরন্ত ইনিংস দেখে আপ্লুত দাদা, দিলেন মহারাজকীয় বার্তা
প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে ভারতের মোট ৩টি উইকেট তুলে নিয়েছেন টাইগার্সরা। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসান মাহমুদের দুরন্ত আউট সুইংয়ে রোহিত শর্মা ১৯ বলে ৬ রান করে আউট হন। এরপর গিল, বিরাটরাও ব্যর্থ হন। তবে যশস্বী ৫৬ রান করে মানরক্ষা করেন। প্রত্যাবর্তনকারী পন্থ ৩৯ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান ৫ উইকেট নিলেন, তিন উইকেট পেলেন তাসকিন।
লাঞ্চের আগেই ২৬ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সামাদ ইসলামকে ২ রানে আউট করেন বুমরাহ। এরপর জাকির হোসেনকে ৩ এবং মমিনূলকে ০ রানে আউট করেন আকাশ দীপ।












Click it and Unblock the Notifications