IND vs BAN: কানপুরে দ্বিতীয় দিনে পণ্ড খেলা, ম্যাচ ড্র হলে বদলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অঙ্ক?
বৃষ্টির কারণে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেল। প্রথম দিনে ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও হল না গ্রিনপার্কের মাঠে। দ্বিতীয় দিনে খেলা হওয়ার যে সম্ভবনা নেই তা কয়েক ঘণ্টা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কারণ ভারত এবং বাংলাদেশ দল স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যায়।
তবু টেস্ট ম্যাচের নিয়মনীতি মেনেই দুপুরের পর দ্বিতীয় দিনের খেলা না হওয়ার ঘোষণা করেন আম্পায়াররা। ফলে প্রথম দিনের স্কোরই বহাল থাকল। প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ১০৭। টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির আশঙ্কা যত বাড়ছে ততই গম্ভীর-রোহিতের কপালে চিন্তার ভাঁজও চওড়া হচ্ছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে ভারতই। ১০টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬, পয়েন্ট শতাংশ ৭১.৬৭। চিপকে ভারত ১২ পয়েন্ট সংগ্রহ করেছিল। এবার ড্র হলে সেই পয়েন্ট পাবে না টিম ইন্ডিয়া। একইসঙ্গে ফাইনালে উঠার অঙ্কও পাল্টে যাবে।
কানপুরের ম্যাচ ধরলে ভারতের ৯টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই নয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। কিন্তু কানপুরে বাংলাদেশকে হারাতে না পারলে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করলেও টিকিট নিশ্চিত হবে না। ভাগ্য ঝুলে থাকবে বর্ডার গাভাসকর ট্রফি পর্যন্ত।












Click it and Unblock the Notifications