India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ভারত, জানুন দুই দলের টেস্ট সিরিজের পরিসংখ্যান
ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থানে আছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে এই স্থান আরও শক্ত পোক্ত করাই লক্ষ্য ভারতের।
২০০০ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ভারত। এখনও পর্যন্ত পদ্মাপারের দেশটির বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতের রেকর্ড কেমন? দুই দেশের টেস্ট সিরিজে রান বা উইকেটের নিৱিখেও শীর্ষে কারা? রেকর্ড বইয়ের সব তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এরপর ২০০৪-০৫ সালে ভারত ২ ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে। ২০০৭ সালে দুই ম্যাচের সিরিজে ১-০ ফলে জয় পায় ভারত। ২০০৯-১০ সালে ভারত বাংলাদেশে গিয়ে দুটি টেস্ট খেলে এবং দুটিতেই জয় পায়। ২০১৫ সালে সিরিজের একমাত্র টেস্টটি ড্র হয়। ২০১৬-১৭ সালে বাংলাদেশ খেলতে আসে ভারতে। ১-০ ফলে ভারত সিরিজ জেতে।
২০১৯-২০ সালে ভারত সফরে আসে বাংলাদেশ, ২ ম্যাচের সিরিজে দুটি ম্যাচেই ভারত জয় পায়, এরমধ্যে একটি ছিল গোলাপি বলের টেস্ট। ২০২২-২৩ সালে ভারত যায় বাংলাদেশ সফরে। সেই সিরিজে ২-০ ফলে জেতে ভারত।
ভারত বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী জাহির খান। তাঁর নামের পাশে ৩১ উইকেট। ঈশান্ত শর্মা ২৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছে শাকিব আল হাসান, তাঁর নামের পাশে ২১ উইকেট।
ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে, সচিন তেন্ডুলকর ৮২০ রান করে ব্যাটারদের তালিকার শীর্ষে, মুশফিকুর রহিম ৬০৪ রান করে দ্বিতীয় স্থানে আছেন। রাহুল দ্রাবিড় ৫৬০ রান করেছেন, আর চেতেশ্বর পূজারা ৪৬৮ রান করেছেন। বিরাট কোহলির নামে ৪৩৭ রান রয়েছে, মহম্মদ আশরাফুল ৩৮৬ রান করেছেন। গৌতম গম্ভীর ৩৮১ রান করেছেন, এবং শাকিব আল হাসান ৩৭৬ রান করেছেন।












Click it and Unblock the Notifications