India vs Bangladesh: কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক, বল না দেখে ছক্কা মেরে ‘সুপারহিট’ পাণ্ডিয়া, দেখুন ভিডিও
রোহিত শর্মার পর টি২০ ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পাণ্ডিয়া, কিন্তু টিম ম্যানেজমেন্ট টি২০ ফর্ম্যাটে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদবকে। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে মাঠে নামলেই নিজের দায়িত্ব যত্নের সঙ্গে পালন করছেন পাণ্ডিয়া। রবিবার গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করলেন হার্দিক। সেই সঙ্গে বিরাট কোহলির একটি রেকর্ড ভাঙলে ন পাণ্ডিয়া।
রবিবার প্রথম টি২০ ম্যাচে বল হাতে ২৬ রান দিয়ে একটি উইকেট সংগ্রহ করেছেন। তবে ব্যাট হাতে নেমে তাঁর দক্ষতাকে আরও একবার প্রমাণ করলেন পাণ্ডিয়া। ১৬ বলে অপরাজিত ৩৯ রান করে ফিনিশার হিসেবে ফের একবার নিজের প্রতিভা প্রমাণ করলেন পাণ্ডিয়া। হার্দিকের ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা। ম্যাচ ফিনিশ করার মধ্য দিয়ে কোহলির একটি রেকর্ড ভেঙে দিলেন পাণ্ডিয়া।

এখানেই শেষ নয় নেট দুনিয়ায় ঝড় তুলেছে পাণ্ডিয়ার ছক্কা। ম্যাচের ১২তম ওভারে বাংলাদেশি বোলার তাসকিনের বলে যে ছক্কাটি হাঁকিয়েছেন পাণ্ডিয়া তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারণ বলটিকে না দেখেই ছক্কা মারেন পাণ্ডিয়া। তাসকিন পাণ্ডিয়ার বডি লাইনে শট বল করেন, একেবারে শেষ মুহুর্তে বলের দিকে না তাকিয়ে ব্যাটটি পেতে দেন পাণ্ডিয়া। বল ব্যাটের সঙ্গে সংযোগ হওয়ার পরই গ্যালারিতে গিয়ে পড়ে। এই নো লুক ছক্কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই।
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎!
— BCCI (@BCCI) October 6, 2024
The shot. The reaction. The result ➡️ EPIC 😎
WATCH 🎥🔽 #TeamIndia | #INDvBAN | @hardikpandya7 | @IDFCFIRSTBank https://t.co/mvJvIuqm2B
ছক্কাটি হওয়ার পর বোলার তাসকিন সহ বাংলাদেশের ক্রিকেটাররা অবাক হয়ে যান। এর পাশাপাশি ম্যাচ ফিনিশ করার ছক্কাটিও অভিনব কায়দায় মেরেছেন পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications