India vs Bangladesh: নিম্নমানের পরিকাঠামো, ম্যাচের সময় নষ্ট, কানপুরকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

রোদ ঝলমলে আকাশে সোমবার চতুর্থ দিনে নির্ধারিত সময়েই শুরু হল খেলা। কিন্তু বৃষ্টি এবং পরিকাঠামোগত ত্রুটির জন্য দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। প্রথম দিনেও খেলা হয় মাত্র ৩৫ ওভার। প্রথম দুই দিন বৃষ্টি হলেও তৃতীয় কোনও রকম বৃষ্টি হয়নি কিন্তু তাও একটি বলও খেলা সম্ভব হয়নি। ফলে কানপুর স্টেডিয়ামের পরিকাঠামো নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারত-বাংলাদেশ ম্যাচের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এমনিতেই কানপুর স্টেডিয়ামের মান একেবারেই ভালো নয়। গ্যালারির একটা অংশের চেহারা ভালো নয়। তার উপর তৃতীয় দিনে বৃষ্টি না হওয়ার পরও ম্যাচের একটি বলও খেলা না হওয়ায় মাঠের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

India vs Bangladesh

এই ঘটনায় কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামকে নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বিসিসিআইয়ের অন্দরেও। এই ম্যাচ ড্র হলে ভারতের ক্ষতি কারণ ভারত বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালি কায় সেভাবে উন্নতি করতে পারবে না। এই পরিস্থিতিতে আগামী দিনে আর আন্তর্জাতিক ম্যাচ নাও পেতে পারে কানপুর স্টেডিয়াম। বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন।

বর্তমানে লখনউতে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামই উত্তরপ্রদেশের এক নম্বর মাঠ। ফলে আগামীদিনে যোগী রাজ্যে আন্তর্জাতিক ম্যাচ হলে তা হবে লখনউতে।কারণ সেখানে উন্নতমানের সব পরিকাঠামোই আছে। আপাতত ভারত বাংলাদেশ টেস্ট থেকে শিক্ষা নিয়ে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের মাঠকে ব্রাত্যের তালিকাতে ফেলা হচ্ছে।

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের ঐতিহ্য কোনও অংশে কম নয়। স্বাধীনতার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এই মাঠেই খেলা হয়েছিল। এরপর বহু আন্তর্জাতিক ম্যাচ হয়েছে কানপুরে। কিন্তু সময়ের সঙ্গে আধুনিক হয়নি গ্রিনপার্ক। এবার ভারত বাংলাচদেশ ম্যাচের সময়েই সেটা প্রকাশ্যে চলে এসেছে।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার অভিযোগ বর্তমানে এই স্টেডিয়াম তাদের দায়িত্বে নেই। স্টেডিয়াম দেখভাল ও রক্ষণাবেক্ষনের দায়িত্বে উত্তরপ্রদেশের ক্রীড়া দপ্তর। কিন্তু যোগী রাজ্যের এই স্টেডিয়ামের হাল একেবারেই ভালো নয়।

India vs Bangladesh: দ্বিতীয় দফার পর্যবেক্ষণ শেষেও মিলল না ম্যাচ শুরুর সবুজ সংকেত, তৃতীয় দিনেও পণ্ড হবে খেলা?
যদিও উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পিচ কিউরেটর শিব কুমার অবশ্য দাবি করেছেন, 'রবিবার তিন দফায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা কিন্তু সমস্যা কোথায় সেটা আমাদের জানাননি। আমরা তাদের ম্যাচ শুরু করার জন্য বলি কিন্ত তারা কোনও উত্তর দেননি।' চতুর্থ দিনে রোদ উঠায় নির্ধারিত সময়ে শুরু হয়েছে ম্যাচ। কিন্তু ম্যাচের ফলাফল হওয়া নিয়ে ঘোর সংশয় আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+