ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে যে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার

২০০৭ বিশ্বকাপ, ভারতকে হারিয়ে সেরা অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ। সচিন-সৌরভ-দ্রাবিড়ের ভারতকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। বিশ্বকাপে আরও একবার ভারত-বাংলাদেশ। এজবাস্টনে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে কারা?

২০০৭ বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে হারিয়ে সেরা অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ। সচিন-সৌরভ-দ্রাবিড়ের ভারতকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। সেই ম্যাচকে আজও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আপসেট ধরা হয়। মঙ্গল দুপুরে বিশ্বকাপে আরও একবার ভারত-বাংলাদেশ।একনজরে দেখে নেওয়া যাক, এজবাস্টনে ভারতকে মাটি ধরাতে পারে বাংলাদেশের কোনও পাঁচ ক্রিকেটার

ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে যে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার

১) শাকিব আল হাসান-
চলতি বিশ্বকাপে সেরা ক্রিকেটার, সর্বাধিক রান প্রাপকদের তালিকায় এখন তিন নম্বরে রয়েছেন (৪৭৬রান)। উনিশের বিশ্বকাপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান রয়েছে শাকিবের।

সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান হাঁকানের কীর্তি গড়েছেন শাকিব। বল হাতেও সফল শাকিব। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১০টি উইকেট পেয়েছেন বাংলাদেশি অল-রাউন্ডার।

২)মুশফিকুর রহিম-

চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান রয়েছে মুশফিকুরের। এছাড়াও ৭৮, ও ৮৩ রানের দুটি দামি ইনিংস রয়েছে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে মুশফিকুরের ব্যাট কামাল দেখালে, সমস্যায় পড়তে পারে ভারত।

৩)মাহমাদুল্লাহ-

সতীর্থরা তাঁকে দলের ক্রাইসিস ম্যান বলে ডাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেছেন। অতীতে ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচে বাংলাদেশ দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন মাহমাদুল্লাহ। এজবাস্টনে আজ সেই কাজটা করতে পারেন কিনা দেখার।

৪)মুস্তাফিজুর রহমান-

স্লোয়ার কাটার করতে ওস্তাদ। মুহূর্তেই দুটো স্লোয়ার বলে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন।দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট পেয়ে ছন্দে রয়েছেন।

৫) মাশরাফি মোর্তাজা-
বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক বল হাতে খুব একটা কামাল দেখাতে না পারলেও ভারতের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতার কারণে মাশরাফি মোর্তাজাকে এই ম্যাচে অন্যতম গেমচেঞ্জার বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+