IND vs BAN: ‘বাংলাদেশি’ চক্রান্তেই কানপুরের মাঠে আক্রান্ত হতে হল রবিকে? সুপার ফ্যান আগেই করেছিলেন আশঙ্কা

ভারত বাংলাদেশের মধ্যে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। প্রথম দিনে মাঠের থেকেও চর্চায় বেশি থাকল গ্রিনপার্কের গ্যালারি। সৌজন্যে টাইগার রবি। প্রথমে গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকরা দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশের সুপারফ্যান। যদিও পুলিরশের পক্ষ থেকে রবিকে মারধরের ঘটনা একেবারেই অস্বীকার করা হয়েছে।

এই ঘটনা ঘটার পর রবির সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিপদে পড়ার আশঙ্কা করে লম্বা একটি পোস্ট করেছিলেন বাংলাদেশের সুপার ফ্যান। তার পর কানপুরে প্রথম দিনের ঘটনা অবাক করার মতোই। কানপুর টেস্ট শুরু হওয়ার কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন রবি। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল?

Tiger Roby

রবি প্রাথমিকভাবে অভিযোগের তির ছিল গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের দিকেই কিন্তু এই অভিযোগ প্রথমেই নস্যাৎ করে দিয়েছে পুলিশ। কল্যাণপুরের এসিপি অভিষেক পাণ্ডে রবিকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ মানতে নারাজ। তিনি বরং জানিয়েছেন খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন রবি।

কিন্তু কীভাবে অসুস্থ হলেন রবি? সেটা নিয়ে প্রশ্ন থাকছে। বাংলাদেশি কোনও কারোর চক্রান্তেই কি মাঠে আক্রান্ত হতে হল রবিকে? বাংলাদেশ সুপার ফ্যানের ফেসবুক পোস্ট কিন্তু সেই জল্পনাকে বাড়িয়ে তুলেছে।

রবি গত ২৩ সেপ্টেম্বর লিখেছিলেন, জানি না কানপুরে আমার জন্য কী অপেক্ষা করছে? ভাগ্যে আমার কী আছে? আমাকে নিয়ে খারাপ একটা চক্রান্ত চলছে। কিন্তু এখনই কারোর নাম প্রকাশ করছি না। কিন্ত সময় এলেই সেটা মিডিয়ায় সামনে প্রকাশ করব। এখনই নাম প্রকাশ করছি না। কোনও একজনের ইশারায় এবং তাঁর ভারতীয় বন্ধুদের সমর্থনে আমার বড় ক্ষতি করার চেষ্টা চলছে। চক্রান্তটা এমন পর্যায়ে আছে যে আমার হয়ত মাঠে গিয়ে দলকে সমর্থন করা হবে না।

একইসঙ্গে রবি আরও লিখেছেন, চেন্নাইয়ে আমার সঙ্গে কী ঘটনা ঘটেছিল সেটা সবাই জানেন। আমাকে পতাকা উড়াতে দেওয়া হয়নি, আমাকে হেনস্থা করা হয়েছি‌ল। শেষ পর্যন্ত চোখের জল নিয়েই মাঠ ছেড়েছিলাম। আমি সুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে পারব কিনা সেটাও জানি না।


অর্থ্যাত রবির এই ফেসবুক পোস্টই বলে দিচ্ছে শুক্রবারে কানপুরের রবির সঙ্গে ঘটা ঘটনায় বাংলাদেশেরই কেউ জড়িত থাকতে পারেন। বাংলাদেশের বর্তমা‌ন পরিস্থিতি সকলেই অবগত। শাকিব আল হাসানের মতো ক্রিকেটার দেশে ফিরতে পারবেন কিনা সেটা নিলয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তারইমধ্যে রবির ঘটনা অন্য মাত্রা দিল। যদিও পরে রবি হাসপাতালে বলেন, গ্যালারিতে পেটের সমস্যা হয়েছিল তাঁর?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+