IND vs BAN: চতুর্থ দিনের খেলা হার মানাবে থ্রিলার ওয়েব সিরিজকেও, ‘ক্লাইম্যাক্সের’ পরিকল্পনা জানালেন জাদেজা
কানপুরে ভারত বনাম বাংলাদেশ টেস্টের চতুর্থ দিন হার মানাবে থ্রিলার ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও। দিনের শুরু থেকে শেষ, নাটকীয়তা এবং উত্তেজনা ছিল প্রতিক্ষণে। রোহিতরা ভুলিয়ে দিলেন যে তাঁরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। বরং ভারতীয় দল তাদের পারফরম্যান্সের সৌজন্যে বৃষ্টিবিঘ্নিত একটা টেস্ট ম্যাচকে দিলেন টি২০-র রূপ।
গোটা দিনে পড়ল ১৮ উইকেট। তিনটি সেশনে উঠল ৪৩৭ রান। ব্যাট হাতে রেকর্ড গড়লেন বিরাট, বল হাতে নজির গড়লেন জাদেজা। বিগত দুই দিনের খেলা না হওয়ার যাবতীয় আক্ষেপ পূরণ করে দিল ভারতীয় দল। একইসঙ্গে ম্যাচ শেষ দিনে উত্তেজনার সব মশলা ঠাসা থাকবে তার আভাসও পাওয়া গেল সোমবারের বেলাশেষে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ব্যাটার ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন। জাকির হাসানকে ১০ রানে আউট করে প্রথম ধাক্কা দেন আর অশ্বিন। এরপর হাসান মাহমুদকে ৪ রানে আউট করলেন অশ্বিন। চতুর্থ দিনের শেষ বেলাতেই আভাস দিয়ে রাখলেন অশ্বিন, শেষ দিনে তিনি ফের জ্বলে উঠবেন। ভারতের লক্ষ্য দ্রুত বাংলাদেশে কাল অলআউট করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেওয়া।
এই ম্যাচে ৩০০ টেস্ট উইকেট নিলেন জাদেজা। ম্যাচ শেষে জাড্ডু বলেন, ভারতের জন্য কোনও কিছু অর্জন করলে সেটা স্পেশ্যাল। আমি খুব খুশি এটা অর্জন করতে পেরে। সব সময় বিশেষ স্মৃতি হয়েই থাকবে এটা আমার।আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন সাদা বলেই বেশি খেলতাম, সবাই আমাকে সীমিত ওভারের ক্রিকেটারই ভাবতেন। কিন্তু কঠোর পরিশ্রম করে গিয়েছি। অবশেষে লাল বলের ক্রিকেটেও সুযোগ পেলাম এবং আমি সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।'
শেষ দিনের পরিকল্পনা সম্পর্কে জাদেজা বলেন, 'আপাতত প্রতিপক্ষ শেষ দিনের সকালে দ্রুত আউট করে আমাদের জয়ের জন্য ঝাঁপাতে হবে। আশা করছি খুব বড় স্কোর আগামীকাল হবে না।'












Click it and Unblock the Notifications