India vs Bangladesh: প্রয়োজন মাত্র ১ উইকেট, কানপুর টেস্টে অনন্য রেকর্ড গড়ার সুযোগ অশ্বিনের সামনে
চিপকে বাংলাদেশের বিরুদ্ধ প্রথম টেস্টে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিন মানেই রেকর্ডের রাজা। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার তিনি। বল হাতে রেকর্ড, মাইনস্টোন তৈরি করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। সেটা বজায় রেখেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও। এমনকি কানপুরে দ্বিতীয় টেস্ট অশ্বিনের জন্য অপেক্ষা করছে অনন্য রেকর্ড।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে অশ্বিনের কাছে একটি অনন্য রেকর্ড তৈরি করার সুযোগ থাকবে, পাশাপাশি তিনি বিশেষ মাইলস্টোনও গড়তে পারেন।

শেষ ইনিংসে একজনকে আউট করলেই তিনি প্রথম ভারতীয় হিসেবে চতুর্থ টেস্ট উইকেটের সেঞ্চুরি পূর্ণ করবেন। শেন ওয়ার্ন এবং মুরলীধরনের মতো খেলোয়াড়দের একটি অভিজাত তালিকায় যোগদান করার সুযোগ থাকছে অশ্বিনের কাছে। এই তালিকায় ভারতীয় তারকা স্পিনার অশ্বিন বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হয়ে উঠবেন।
ইতিমধ্যেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে ওয়ার্নকে স্পর্শ করছেন অশ্বিন। উভয়েই সংখ্যাই ৩৭। ৬৭ বার ৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে মুরলীধরন। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫০ উইকেট হয়ে গেল অশ্বিনের।
টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তমবার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। রঙ্গনা হেরাথ এই তালিকার শীর্ষে আছেন। তিনি ১২ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অশ্বিন আছেন ওয়ার্ন ও মুরলীর সঙ্গে একই আসনে। এখানেই শেষ নয়, টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট দখলের কীর্তি নিজের দখলে নিয়েছেন অশ্বিন। ১৯৫৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে পেশোয়ার টেস্ট খেলতে নেমে পাঁচ উইকেট নেওয়া ভিনু মাঁকড়ের দখলে ছিল এই রেকর্ডটি। ভিনু ৩৭ বছর ৩০৬ দিনে এই রেকর্ড গড়েন। এই টেস্ট অশ্বিন খেলতে নেমেছিলেন ৩৮ বছর ২ দিন বয়সে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় চেন্নাইয়ের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অশ্বিনের পিতা-সহ পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications