IND vs BAN: ভারতের টেস্ট ইতিহাসে স্মরণীয় ভেন্যু কানপুর, এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও তথ্য
গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি আগামী শুক্রবার থেকে শুরু হবে। এই মাঠে ভারতের পরিসংখ্যান কেমন? ব্যক্তিগত পারফরম্যান্স সহ অতীতের যাবতীয় পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এই মাঠে ভারতীয় দল এখনও পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছে। এরমধ্যে ৭ ম্যাচ জিতেছে। তিনটি ম্যাচ হেরেছে এবং ১৩ ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যা বলে দিচ্ছে কানপুরে বেশির ভাগ ম্যাচেই ফলাফল হয়নি। ম্যাচ ড্র হওয়ায়র একটা পরিসংখ্যান আছে। প্রথমে জেনে নিন কেন এই মাঠটি ভারতীয় টেস্টের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

নির্জীব পিচ এবং অমীমাংসিত ফলাফল জন্য গ্রিন পার্কের বৈশিষ্ট্য ছিল। আসলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর ১৯ বছরে টানা সাতটি টেস্ট ড্র হয়েছিল। ১৯৭৯ সালের অক্টোবরে ভারত অস্ট্রেলিয়াকে ১৫৩ রানে পরাজিত করে এই মাঠে। এই ড্র হওয়া টেস্টগুলির মধ্যে একটিতে ভারত ১৯৮৬ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭৬ রান করেছিল, যা ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় দলের সর্বোচ্চ টেস্ট স্কোর ছিল । তবে এই মাঠে ভারতের সর্বনিন্ম স্কোর ১২১।
শেষ দুটি ম্যাচ ২০১৬ এবং ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল। ১৯৯৬ সাল থেকে গ্রীন পার্কে অনুষ্ঠিত সাতটি টেস্টের মধ্যে ভারত পাঁচটি জিতেছে। অর্থাৎ, ড্র হওয়ার নজির আগের তুলনায় কমেছে।
এই মাঠে ৭৭৬ রান করেছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ৯ ম্যাচে এখানে ৫টি অর্ধশতরান করেছেন সুনীল গাভাসকর। তিনটি করে শতরান করেছেন বিশ্বনাথ এবং আজহারউদ্দিন। ১৯৮৬ সালে কপিল দেব এবং আজহারের মধ্যে ২৭২ রানের পার্টনারশিপ হয় এই মাঠে। অধিনায়ক হিসেবে এই মাঠে দুটি টেস্ট ম্যাচ জিতেছেন ধোনি এবং সচিন।
কপিল দেব কানপুরে সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক, তাঁর উইকেট সংখ্যা ২৫। রবিচন্দ্রন অশ্বিন বর্তমানে ১৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।












Click it and Unblock the Notifications