India vs Bangladesh: বুমরাহ নয়, টিম ইন্ডিয়ায় কার থেকে বেশি শিক্ষা নেন আকাশ দীপ ? ফাঁস করলেন বঙ্গ বোলার

চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ হয় বঙ্গ বোলারের। আকাশদীপ প্ৰথম ম্যাচেই নজরকাড়া পারফর্ম করেছিলেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও টিম ইন্ডিয়ায় সুযোগ করে নিয়েছেন বাংলা দলের এই বোলার। বুমরাহের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। তাঁর থেকে কতটা শিখতে পেরেছেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন আকাশদীপ।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আকাশদীপ বলেন, "প্রত্যেক বোলারের বল করার ধরন আলাদা। প্রত্যেকের বোলিং করার স্টাইলও আলাদায় নিজের মতো করে উইকেট নেওয়ার চেষ্টা করে। কিন্তু জসপ্রীত বুমরাহ একজন কিংবদন্তি। ওকে ঈশ্বর অন্য ভাবেই তৈরি করেছে। ওর কাছ থেকে শেখা খুব কঠিন।"

Akashdeep

বুমরাহ ছাড়া ভারতীয় দলের আর কোন পেসার থেকে শেখার চেষ্টা করেন? এই প্র্রসঙ্গে বঙ্গ পেসার বলেন, "আমি কাগিসো রাবাডাকে ফলো করি। ভারতীয় দলের মধ্যে মহম্মদ সিরাজের কাছে শেখার চেষ্টা করি। এ ছাড়া অনেক বোলারের কাছ অনেক ছোট ছোট বিষয় গুলো শিখে নেওয়ার চেষ্টা করি। তবে আমি কাউকে পুরোপুরি অনুসরণ বা অনুকরণ করি না। নিজেরমতো করে বোলিং করার চেষ্টা করি।

দলীপ ট্রফির প্রথম পর্বের ম্যাচে শুভমন গিলের নেতৃত্বাধীন ইন্ডিয়া এ দলের হয়ে খেলেন আকাশদীপ। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে নয় উইকেট সংগ্রহ করেছেন আকাশ। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। যার মধ্যে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের উইকেটও ছিল। দলীপে প্ৰথম ইনিংসেই ২৭ ওভারে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছিলেন। আকাশের বিধ্বংসী বোলিংয়ে আউট হন ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, নভদীপ সাইনি এবং যশ দয়াল সেই একই ফর্ম বজায় রাখে দ্বিতীয় ইনিংসেও।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহ করেন আকাশ। । দ্বিতীয় ইনিংসে একই আগ্রাসনে বোলিং করতে থাকেন আকাশ, এবার চার থেকে চাঁর উইকেট সংখ্যা বেড়ে হল ৫।। এই পাৱফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে আছেন।

বাংলাদেশের বিপক্ষে বুমরাহ স্কোয়াডে থাকলেও দুই টেস্টেই খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। সিরাজ এবং বুমরার মধ্যে একজনকে রোটেট করে খেলানো হবে ইংল্যান্ড সিরিজের মত। আকাশ দীপ সম্ভবত দুই টেস্টেই খেলবেন।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ,রাঁচি টেস্টে প্ৰথম সুযোগেই তিনজন ইংরেজ ব্যাটারকে আউট করেন। দলীপে টিম ম্যানেজমেন্টের লক্ষ্য শামি-সিরাজ-বুমরার বাইরে ব্যাক আপ পেসার তৈরি রাখা। দলকে আস্থা দিয়েই আকাশদীপ যেন বার্তা দিয়েছেন, তিনি তৈরি রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+