ভারত বনাম বাংলাদেশ: প্রকৃতির দুর্যোগ বনাম ক্রিকেট! সিরিজের তৃতীয় ম্যাচে কী অপেক্ষা করছে,জানুন

ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দিন থেকে ছিল প্রকৃতির চোখরাঙানি। নাগপুরে কী অপেক্ষা করছে জেনে নিন

ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দিন থেকে ছিল প্রকৃতির চোখরাঙানি। দিল্লির দূষণের সামনে প্রথম ম্যাচ হওয়া নিয়ে তুমুল আলোচনা হয়। শেষ পর্যন্ত অবশ্য সব বাধা পেড়িয়ে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হয়েছে। এরপর রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘূর্ণিঝড় মহার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত অবশ্য দুর্যোগের বাধা টপকে ম্য়াচ হয়েছে। আর সেই ম্যাচে রোহিতের মারকাটারি ইনিংসে সিরিজে প্রত্যাবর্তন করে ভারত।'

ভারত বনাম বাংলাদেশ: প্রকৃতির দুর্যোগ বনাম ক্রিকেট! সিরিজের তৃতীয় ম্যাচে কী অপেক্ষা করছে,জানুন

রবিবার এবার সিরিজে তৃতীয় টি-টোয়েন্টি লড়াই। নাগপুরে এদিন ম্যাচ যার, সিরিজ তার।এই পরিস্থিতিতে রোহিত অ্যান্ড কোম্পানি মাঠে নামার আগে, নাগপুরের আবহাওয়া রিপোর্ট কী বলছে জেনে নিন

হওয়া অফিস সূত্রে, তৃতীয় টি-টোয়েন্টিতে সবুজে সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গোটা দিন জুড়েই আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে দিল্লি ও রাজকোটের মতো ম্যাচে শিশির একটা বড়ো ফ্যাক্টর হতে চলেছে।

ফলে ম্যাচের ভাগ্য অনেকটাই টসের উপর নির্ভর করতে চলেছে। সিরিজে দুই টি-টোয়েন্টিতেই টস জিতে প্রথমে বোলিং করা দল ম্যাচ জিতেছে। তৃতীয় অর্থাৎ নাগপুরে সিরিজ নির্ণায়ক ম্যাচে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+